শিরোনাম
◈ একাদশে ১৩ লাখের বেশি আসন ফাঁকা, উচ্চশিক্ষায় কতটা প্রভাব পড়বে? ◈ ঢাবির ফজলুল হক হলে মধ্যরাতে সংঘর্ষ, ভিপি-জিএসসহ আহত ৬ ◈ বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে চট্টগ্রাম-রানং শিপিং রুট চালু করতে আগ্রহী থাইল্যান্ড ◈ ‘ফার্স্ট বাংলাদেশ’ নীতিতে ৬ মাস : কূটনীতিতে কতটা এগোল বিএনপি সরকার? ◈ শীর্ষ নেতৃত্বের বৈঠকেই সমাধান সম্ভব, তারেক রহমানের দ্রুত ভারত সফর চান দীনেশ ত্রিবেদী ◈ উড্ডয়নের আগমুহূর্তে বিমানের উইন্ডস্ক্রিনে ফাটল, নেপালে আটকা ১২৭ যাত্রী ◈ বড় ভূমিকম্পের আগেই মহাপরিকল্পনা সরকারের, ঢাকায় চিহ্নিত ৪৪৫ নিরাপদ আশ্রয়স্থল ◈ রাজধানীতে চালু হচ্ছে নারীদের জন্য ‘পিংক বাস’ সার্ভিস: নিরাপদ গণপরিবহনে নতুন দিগন্ত ◈ আরেকটি বড় জয় বাংলাদেশের, মাল‌য়ে‌শিয়া‌কে হোয়াইটওয়াশ কর‌লো জু‌নিয়র টাইগাররা ◈ বাংলাদেশকে অন্য দেশের মতো নয়, কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়তে চাই: তারেক রহমান

প্রকাশিত : ১৪ জুন, ২০২৪, ০৭:২৫ বিকাল
আপডেট : ১৪ জুন, ২০২৪, ০৭:২৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রেমালে শিক্ষাপ্রতিষ্ঠানে ক্ষতি সাড়ে ৩২ কোটি টাকা

অপূর্ব চৌধুরী: [২] ঘূর্ণিঝড় রেমাল গত ২৬ মে সারা দেশে আঘাত হানে। এ ঝড়ের তাণ্ডবে  দেশের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ৬১৩টি স্কুল ও ৫৬টি কলেজসহ মোট ৬৬৯টি শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ ৩১ কোটি ৭৬ লাখ ৪৮ হাজার টাকা। সূত্র: দ্য ডেইলি ক্যাম্পাস

[৩] এছাড়া প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বরিশাল ও খুলনা বিভাগের ৬০৫টি প্রাথমিক স্কুল, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, পিটিআই, বিভাগীয় প্রাথমিক শিক্ষা কার্যালয় এবং উপজেলা শিক্ষা অফিসে ৭৭ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। সময় টেলিভিশন অনলাইন 

[৪] পাশাপাশি বরিশাল বিভাগের ৮৮০টি, চট্টগ্রাম বিভাগের ৯৮টি ও খুলনা বিভাগের ৩৮৫টি প্রাথমিক বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে।

[৫] ঘূর্ণিঝড় রেমাল সারা দেশে যে তাণ্ডব চালিয়েছে তার মন্ত্রণালয়ভিত্তিক ক্ষয়ক্ষতির হিসাব গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বৃহস্পতিবার হস্তান্তর করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান।

[৬] ক্ষয়ক্ষতির প্রতিবেদন অনুযায়ী, রেমালে দেশে  সাত হাজার ৪৮১ কোটি ৮৩ লাখ ৯ হাজার ২৫২ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা ৩ লাখ ৮৩ হাজার ৮১৫ জন। আশ্রয়গ্রহণকারী লোকের সংখ্যা ৩৩ লাখ ৫৭ হাজার ৫৯৯ জন। মৃত ব্যক্তির সংখ্যা ১৮ জন। আহতের সংখ্যা ২ হাজার ৫০৩ জন। জাগো নিউজ

[৭] এছাড়া  রেমালের প্রভাবে দমকা হাওয়া ও বৃষ্টিতে ৩৫ হাজার ৬০২ একর জমির ফসল সম্পূর্ণ বিনষ্ট হয়েছে। আংশিক ক্ষতি হয়েছে ৫৯ হাজার ৭৯৫ হেক্টর জমির ফসল। কৃষির সার্বিক ক্ষতি ৭১২ কোটি ৪৮ লাখ ৩৬২ টাকা। যুগান্তর। সম্পাদনা: কামরুজ্জামান

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়