শিরোনাম
◈ বাংলাদেশকে এভিয়েশন হাব করতে নতুন মাস্টারপ্ল্যান, বছর শেষে থার্ড টার্মিনাল উদ্বোধন ◈ জামিন পেলেন মীর শাহে আলমকে নিয়ে ‘ভুল বোঝাবুঝির’ মামলায় গ্রেপ্তার সম্পাদক রেজানুর ইসলাম ◈ হুহু করে বাড়ছে তিস্তার পানি, বিপৎসীমার দ্বারপ্রান্তে নদী: খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট, বন্যার শঙ্কায় পাঁচ জেলা ◈ প্রথম বিদেশ সফরে বিনিয়োগ ও কর্মসংস্থানের খোঁজে চীন-মালয়েশিয়ার দিকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর নজর ◈ মারা গেছেন সাবেক সংসদ সদস্য মোশাররফ হোসেন ◈ শেখ হাসিনার দে‌শে ফিরে আসার জল্পনা থাকলেও বাস্তবতা ভিন্ন ◈ নামজারির ফাইলে গোপন সংকেতে দ্রুত সেবা, ঘুষ না দিলে বাতিল আবেদন! মিরসরাই ভূমি অফিসে অনিয়মের অভিযোগ ◈ সরকারি চাকরিজীবীদের জন্য সুসংবাদ: টিফিন ভাতা পাঁচগুণ বাড়িয়ে ১ হাজার টাকা, বাড়ছে আরও নানা সুবিধা ◈ দুই দিনের রাষ্ট্রীয় সফরে আজ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী ◈ কার্যক্রম নি‌ষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দেশজুড়ে পুলিশের সর্তকতার কারণ কী?

প্রকাশিত : ১০ জুন, ২০২৪, ০৮:১৯ রাত
আপডেট : ১০ জুন, ২০২৪, ০৮:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বের শীর্ষ ৩শ ইনোভেটিভ বিশ্ববিদ্যালয়ের মধ্যে বশেমুরকৃবি

এ এইচ সবুজ, গাজীপুর: [২] বিশ্বের খ্যাতনামা র‌্যাঙ্কিংকারী প্রতিষ্ঠান ‘দ্য ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংস ফর ইনোভেশন' কতৃর্ক প্রকাশিত শীর্ষ ৩শ বিশ্ববিদ্যালয়ের তালিকায় দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি) প্রথম স্থান অর্জন করেছে।

[৩] গত শুক্রবার (৭ জুন ) সুইজারল্যান্ডের ফ্রাংকলিন ইউনির্ভাসিটির এইচএলইউ কনফারেন্স হলে আনুষ্ঠানিকভাবে উরি প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী টেকনোলজি ক্যাটেগরির শীর্ষ ১শ বিশ্ববিদ্যালয়ের মধ্যে বশেমুরকৃবি ২১তম স্থান অর্জন করেছে। 

[৪] বিজ্ঞপ্তি'র তথ্য অনুযায়ী উরি প্রকাশিত ৩শ বিশ্ববিদ্যালয়ের মধ্যে সামগ্রিকভাবে ২৪৬তম অবস্থানে রয়েছে বশেমুরকৃবি। ২০২৪-এ উরি ১৩টি ক্যাটেগরিতে উচ্চশিক্ষা, সামাজিক অগ্রগতিতে শিক্ষা প্রতিষ্ঠানের সৃজনশীল অবদান, শিক্ষা ও গবেষণায় উদ্ভাবনী দক্ষতা, সমাজ ও শিল্পে সত্যিকার অবদান এবং সমাজের সাথে সাযুজ্যতা প্রভৃতি বিষয়ে র‌্যাঙ্কিং করে থাকে।

[৫] বিজ্ঞপ্তিতে বলা হয়, শীর্ষ এ ৩শ বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে আমেরিকার মিনার্ভা ইউনির্ভাসিটি, অ্যারিজোনা স্টেট ইউনির্ভাসিটি এবং ম্যাসাচুসেট্স ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)।

[৬] উল্লেখ্য ২০২৩-এ উরি র‌্যাঙ্কিংয়ে এ বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ অবস্থানে ছিল যার ধারাবাহিকতায় এ বছর আরো ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়