শিরোনাম
◈ ১৯৭০ দশকের চে‌য়েও বিশ্বব‌্যাপী জ্বালা‌নি তেল সংকট ভয়াবহ হ‌তে পা‌রে ◈ ধর্ম অবমাননার মামলায় বাউল আবুল সরকারকে জামিন দিয়েছেন হাইকোর্ট ◈ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচির সঙ্গে ফোনে যে কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর ◈ এবার যে কারণে শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া! ◈ দেশের বাজারে টানা চার দফা বাড়ার পর কমেছে স্বর্ণের দাম! ◈ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধই থাকছে, এর প্রভাব কেমন হবে ◈ ভারতীয় তারকার প্রশংসা করতে গিয়ে ‘অপভাষা’র ব্যবহার! র‌বি শাস্ত্রীর কাণ্ডে শোরগোল ◈ সমান তালে লড়ছে ইরান, প্রত্যক্ষভাবে পাশে নেই কেউ ◈ ভারতীয় বোর্ডের বিশেষ পরিকল্পনা, দ্রুতই বৈভব সূর্যবংশীর টিম ইন্ডিয়ায় অভিষেক হচ্ছে ◈ এবার ইরানকে যে সুখবর দিল ফ্রান্স, বেকায়দায় ইসরাইল!

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২৪, ০৮:৪৫ সকাল
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২৪, ০৩:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারত থেকে প্রথম নারকেল আমদানি

হ্যাপী আক্তার: [২] প্রথমবারের মতো ভারত থেকে নারকেল আমদানি করা হয়েছে বাংলাদেশে। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে ভারতের মহারাষ্ট্রের তামিলনাড়ু থেকে দিনাজপুর হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর দিয়ে দুটি ট্রাকে ৫০ মেট্রিক টন নারকেল আমদানি করা হয়। প্রতি মেট্রিক টন নারকেল ২৫০ মার্কিন ডলারে আমদানি করা হচ্ছে। বার্তা২৪

[৩] হিলি স্থলবন্দরের আমদানিকারক নুর ইসলাম বলেন, বাংলাদেশে নারকেলের চাহিদা থাকায় ভারতের তামিলনাড়ু থেকে দুই ট্রাকে ৫০ মেট্রিক টন নারকেল আমদানি করা হয়েছে। বন্দরের কার্যক্রম শেষ করে এসব নারকেল দেশের বিভিন্ন স্থানে পাঠানো হবে।

[৪] মেসার্স নাশাত ট্রেডার্সের স্বত্বাধিকারী নূরুল ইসলাম বলেন, ‘আমার প্রতিষ্ঠানের নামে কাল-পরশু আরও ছয় ট্রাক নারকেল আসবে। ঢাকা ও চট্টগ্রামে এসব নারকেলের চাহিদা বেশি। পরিবহন খরচ ও বন্দরে অন্যান্য চার্জ পরিশোধ করে আগে হিসাব–নিকাশ করে দেখি, তারপর দেশে দাম বলা যাবে। যেখানে পাঠালে পরতা (লাভ) বেশি হবে, সেখানে পাঠাব।’ সূত্র:  প্রথম আলো

[৫] হিলি স্থলবন্দর উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের উপসহকারী সঙ্গনিরোধ কর্মকর্তা ইউসুফ আলী প্রথম আলোকে বলেন, ‘বিকেলে আমদানিকারক প্রতিষ্ঠানের পক্ষ থেকে নারকেল আমদানির বিষয়ের সব কাগজপত্র যাচাই-বাছাই করা হয়েছে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আমদানিকারক প্রতিষ্ঠানকে সঙ্গনিরোধ সনদ প্রদান করা হয়েছে।’ 

এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়