শিরোনাম
◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল ◈ সোমবার বগুড়ায় যাত্রা, ‘ই-বেইল বন্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ০৬ জুন, ২০২৩, ১০:৩৭ রাত
আপডেট : ০৭ জুন, ২০২৩, ০১:৫৭ রাত

প্রতিবেদক : এল আর বাদল

বিদেশি এয়ারলাইন্সের পাওনা পরিশোধের নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের

মনজুর এ আজিজ: বিদেশি এয়ারলাইন্সগুলোর পাওনা পরিশোধে ৭ ব্যাংককে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। মঙ্গলবার এক জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও ভারপ্রাপ্ত মুখপাত্র আবুল বশর।

তিনি বলেন, জানুয়ারি থেকে এখন পর্যন্ত এয়ারলাইন্সগুলোর ৪০ কোটি ২১ লাখ ডলার পরিশোধ করা হয়েছে। তবে এয়ারলাইন্সগুলোর মোট পাওনা রয়েছে ১৭ কোটি ৭৭ লাখ ডলার। আইএটিএ যে তথ্য প্রকাশ করেছে, তাতে বলা হয়েছে ২১ কোটি ৪১ লাখ ডলার।

তিনি বলেন, দেশের ৭ ব্যাংক এসব অর্থ ডিউ রেখেছিল। এসব ব্যাংকের অর্থ পরিশোধের সামর্থ্য রয়েছে। তাই তাদের দ্রুত অর্থ পরিশোধ করতে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আইএটিএ নিজেদের ওয়েবসাইটে বাংলাদেশের কাছে এয়ারলাইন্সগুলোর পাওনার বিষয়টি প্রকাশের দুইদিন পরই এ নির্দেশনা দিল বাংলাদেশের আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা।

গত রোববার নিজেদের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এয়ারলাইন্সের আন্তর্জাতিক সংগঠন দ্য ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (আইএটিএ) জানায়, বিমান সংস্থাগুলোর পাওনার অধিকাংশই আটকে আছে বিশ্বের মাত্র পাঁচটি দেশে। দেশগুলো হলো- নাইজেরিয়া, বাংলাদেশ, আলজেরিয়া, পাকিস্তান ও লেবানন। সবচেয়ে বেশি পাওনা রয়েছে নাইজেরিয়ার কাছে, দেশটির কাছে বিমান সংস্থাগুলোর পাওনা ৮১২ মিলিয়ন মার্কিন ডলারের বেশি।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশের কাছে বিশ্বের বিভিন্ন বিমান সংস্থার পাওনা রয়েছে ২১৪ মিলিয়ন মার্কিন ডলার।

আইএটিএ বলছে, বিশ্বের সরকারগুলোর কাছে বিপুল পরিমাণ পাওনা থাকায় নিরবচ্ছিন্ন উড়োজাহাজ কার্যক্রমের ক্ষেত্রে বাধা তৈরি হচ্ছে। বকেয়া না পেলে বাণিজ্যিক কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব হবে না।  সম্পাদনা: শামসুল হক বসুনিয়া

এমএএ/এসএইচবি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়