শিরোনাম
◈ কুয়েত থেকে ওমান পর্যন্ত ২১০০ কিমি রেলপথ, এক নেটওয়ার্কে যুক্ত হচ্ছে উপসাগরীয় ৬ দেশ ◈ জরুরি প্রয়োজনে কোন সেবায় কত নম্বরে ফোন করবেন, জেনে নিন ১৩টি গুরুত্বপূর্ণ হটলাইন ◈ চরফ্যাশন থেকে মিয়ানমারে সরকারি সার পাচার, কৃত্রিম সংকটে বিপাকে কৃষক! ◈ রাজধানীতে দুই ঘণ্টায় ৮ স্থানে ককটেল বিস্ফোরণ, স্কুলবাসে আগুন ◈ সরকারি ফ্ল্যাটে ভাড়াটে-সাবলেট বাসিন্দা উচ্ছেদে অভিযান, বরাদ্দ বাতিলের হুঁশিয়ারি ◈ দেবিদ্বারে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, অবরুদ্ধ এমপি হীরার গাড়িবহর ◈ ভারত‌কে হা‌রি‌য়ে যুব এশিয়া কাপে গ্রুপসেরা পাকিস্তান ◈ সিরিয়ার কাছে ৫-১ গোলে বিধ্বস্ত, বড় হারে বাংলাদেশের বাছাইপর্ব শুরু ◈ নাগরিক সেবায় হয়রানি নয়, ভুল ধরিয়ে দিয়ে সংশোধনের পথ দেখাতে হবে: প্রধানমন্ত্রী ◈ আসছে টানা চার দিনের লম্বা ছুটি কাটানোর সুযোগ

প্রকাশিত : ২৫ মে, ২০২৩, ০৫:০৬ বিকাল
আপডেট : ২৬ মে, ২০২৩, ০১:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রিজার্ভ ফের কমে ৩০ বিলিয়ন ডলারের নিচে 

ডলার

জাফর খান: বৃহস্পতিবার দিন শেষে রিজার্ভের নিট পরিমাণ দাঁড়িয়েছে ২৯ দশমিক ২৬ বিলিয়ন ডলার। তথ্যটি বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ নিশ্চিত করেছে। বাংলা নিউজ২৪ ডট কম, বিডি নিউজ ২৪ ডট কম

সূত্রটি জানায়, বৃহস্পতিবার দিনের শুরুতে ব্যাংকগুলোর কাছে বিক্রি করা হয় ৫ কোটি ৯০ লাখ ডলার। ফলে দিন শেষে রিজার্ভ কমে যায়। তবে এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তা কথা বলেনি। 

এর আগে গত ৮ মে আকুতে মার্চ-এপ্রিলের আমদানি ব্যয় মেটাতে ১ দশমিক ১ বিলিয়ন ডলারের বিল পরিশোধের পর ৭ বছরের মধ্যে প্রথমবারের মতো রিজার্ভ ৩০ বিলিয়নের নিচে নেমে গিয়েছিল। এর তিন দিন পর বাজেট সহায়তার অংশ হিসেবে বিশ্ব ব্যাংকের দেওয়া ঋণের ৫০৭ মিলিয়ন ডলার যোগ হওয়ায় রিজার্ভ ফের ৩০ বিলিয়নের উপরে উঠে। 

এদিকে গত জুলাই থেকে আমদানি নিয়ন্ত্রণ শুরু করার যে  উদ্যোগ বাংলাদেশ ব্যাংক নিয়েছে তা অব্যাহত রয়েছে। এতে নতুন ঋণপত্র (এলসি) খোলার হার কমলেও পুরনো দায় পরিশোধ অব্যাহত থাকায় গড়ে প্রতি মাসে এখনও সাড়ে ৬ বিলিয়ন ডলার খরচ হচ্ছে আমদানিতে।

এর আগে চলতি অর্থবছরের জুলাই থেকে এপ্রিলের মধ্যে এলসির বিপরীতে পরিশোধ করা হয় ৬২ দশমিক ৩৯ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের (২০২১-২২) চেয়ে ৮ দশমিক ১৫ শতাংশ কম। আর এ হিসাবে গড়ে এখনও প্রতিমাসে ৬ দশমিক ২৪ বিলিয়ন ডলার পরিশোধ করা হচ্ছে আমদানি দায় পরিশোধ বাবদ।

অন্যদিকে গত ১০ মাসে নতুন এলসি খোলা হয়েছে ৫৬ দশমিক ৩৬ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের  চেয়ে ২৬ দশমিক ৮০ শতাংশ কম।

এর আগে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) মার্চ মাসে অন্তত ২২ দশমিক ৯৫ বিলিয়ন ডলারের নিট রিজার্ভের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিয়েছিল। তবে ওই লক্ষ্য পূরণ হয়নি। এদিকে আগামী জুনে মজুদের পরিমাণ বাড়িয়ে ২৪ দশমিক ৪৬ বিলিয়ন ডলারে উন্নীত করার শর্তও আরোপ করেছে সংস্থাটি। কালের কণ্ঠ 

এছাড়াও আগামী সেপ্টেম্বরে নিট রিজার্ভের পরিমাণ বাড়িয়ে ২৫ দশমিক ৩২ বিলিয়ন এবং ডিসেম্বরে ২৬ দশমিক ৪১ বিলিয়ন ডলার রাখতে লক্ষ্য ঠিক করে দিয়েছে আইএমএফ।

নাম প্রকাশ না করার শর্তে সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান, ডলারের চাহিদা অনুযায়ী সরবরাহ কম। তাই প্রতিদিন ডলার বিক্রি করে জোগান দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এদিকে বৃহষ্পতিবার আন্তব্যাংক ডলারের বিক্রয়মূল্য ছিল ১০৮ টাকা ৬৩ পয়সা।

জেকে/এসবি২

  • সর্বশেষ