শিরোনাম
◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা ◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান ◈ মিয়ানমার সংলগ্ন সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু মারা গেছে ◈ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোট, নৌকা সমর্থকসহ যেসব 'ফ্যাক্টর' হিসাব পাল্টে দিতে পারে ◈ সূর্যের তীব্র ক্ষোভে বিপদের আশঙ্কা, ভারতে বড় ধরনের রেডিও ব্ল্যাকআউটের সতর্কবার্তা ইসরোর ◈ নির্বাচন উপলক্ষে দুই দিন বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল ◈ যুক্তরাস্ট্র ও অ‌স্ট্রেলিয়াসহ বি‌ভিন্ন দে‌শে যেতে বাংলাদেশিদের 'ভিসা সংকট' কাটছে না কেন?  ◈ কারাগারে মারা গেলেন সাবেক পানিসম্পদমন্ত্রী এমপি রমেশ চন্দ্র সেন

প্রকাশিত : ২৮ মে, ২০২২, ০৩:২৯ দুপুর
আপডেট : ২৮ মে, ২০২২, ০৪:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মধুফলে সয়লাব রাজধানীর বাজার, বিক্রি বাড়ায় খুশি বিক্রেতারা

খালিদ আহমেদ: মধুমাস জ্যৈষ্ঠে মধুফলে ভরপুর বাজার। আম-জাম-কাঁঠাল-কলা-লিচু-জামরুল; কি নেই বাজারে। চারদিকে রসাল ফলের মৌ মৌ গন্ধ। বিকিকিনিও হচ্ছে হরদম।

বিক্রেতারা বলছেন, তরমুজ শেষ হতে হতেই পাকা আম-কাঁঠালে ভরে যাচ্ছে বাজার। ক্রেতারাও বলেন, শুধু জ্যৈষ্ঠই সাধ্যের মধ্যে থাকে ফলের বাজার। 

বাজারে এখন দেশি ফলের রাজত্ব। আম-জাম-কাঁঠাল-কলা-লিচু-জামরুল-তরমুজে সরগরম রাজধানীর ফল বাজার। ঝুড়িভর্তি ফল আসছে রাজধানীর বাজারগুলোতে। 

মিরপুরের ফল আড়তে গিয়ে তেমনই দৃশ্য চোখে পড়েছে। ট্রাকে ট্রাকে আসছে আম-কাঁঠাল-লিচু। তবে রাজধানীতে এখন বেশি পাওয়া যাচ্ছে সাতক্ষীরার আম, পাবনা ও জামালপুরের লিচু 

সাতক্ষীরার গুটি আম পাইকারিতে বিক্রি হচ্ছে কেজি প্রতি ৩৫ থেকে ৪০ টাকায়। হিমসাগর মিলছে ৫৫ থেকে ৭০ টাকায়। গোপালভোগ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকায়। 

এ বছর লিচুর ফলন ভালো হওয়ায় দাম অন্য বছরের তুলনায় কিছুটা কম। ঈশ্বরদীর টসটসে পাকা এক হাজার লিচু পাইকারিতে বিক্রি হচ্ছে ১,২০০ থেকে ২,৮০০ টাকার মধ্যে।

বাজারে ঘ্রাণ ছড়ানো পাকা কাঁঠাল পাইকারিতে বিক্রি হচ্ছে প্রতিটি ৬০ থেকে ১০০ টাকার মধ্যে। বিক্রেতারা বলছেন, এবার কাঁঠালের দাম তুলনামূলক কম।

তবে পাইকারিতে ফলের দাম সাধ্যের মধ্যে থাকলেও রাজধানীর খুচরা বাজারে দেশি ফল বিক্রি হচ্ছে ভিন্ন ভিন্ন দামে। তারপরেও ক্রেতারা খুশি। 

তারা বলছেন, শুধু জ্যৈষ্ঠ মাসেই দাম কম থাকায় কিনে খেতে পারেন সবাই। তাছাড়া, এই সময়ের ফলের স্বাদের সঙ্গে আর অন্য কোন ফলের তুলনাও হয় না।

এদিকে বাজারে দেশি ফলের আধিক্যে কমে গেছে বিদেশি ফল আপেল-কমলা-আঙুরের বিক্রি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়