শিরোনাম
◈ প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান ◈ কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে দালালচক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান, ২০ জনের কারাদণ্ড ◈ নোয়াখালীতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুর ◈ পর্যন্ত ১৮ কোটি মানুষের অধিকার নিশ্চিত না হওয়া পযর্ন্ত ততদিন চব্বিশ চলবে: শেরপুরে শফিকুর রহমান ◈ কালীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের আহব্বায়ক সহ ৮ নেতা বহিষ্কার ◈ নতুন বাজেটে বাংলাদেশের জন্য ব্যাপক হারে বরাদ্দ বাড়াল ভারত ◈ বাঘারপাড়ায় বিপুল অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার ◈ নরসিংদীর ঘোড়াশালে আড়াই বছরের  শিশুকে ধর্ষণ, গ্রেপ্তার ১ ◈ ঠাকুরগাঁওয়ে নির্বাচনী পথসভায় মির্জা ফখরুল: এবার নির্বাচন কেউ বন্ধ করতে পারবে না ◈ যুক্তরাষ্ট্র হামলা চালালে আঞ্চলিক যুদ্ধের হুঁশিয়ারি খামেনির

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২৩, ০৪:৪৭ দুপুর
আপডেট : ২৬ মার্চ, ২০২৩, ১২:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলার সমৃদ্ধি ক্ষতিপূরণ পেল ২৩৭ কোটি টাকা

বাংলার সমৃদ্ধি

সঞ্চয় বিশ্বাস: ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলায় গত বছরে বিধ্বস্ত হওয়া বাংলাদেশি জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’ বীমা কোম্পানির কাছ থেকে ক্ষতিপূরণ বাবদ পেয়েছে ২ কোটি ২৪ লাখ মার্কিন ডলার। বিডি প্রতিদিন, বাংলানিউজ

প্রতি ডলারের বিনিময় মূল্য ১০৬ টাকা ধরে হিসাব ধরলে বাংলাদেশি মুদ্রায় প্রায় পাওয়া অর্থের পরিমাণ দারায় প্রায় ২৩৭ কোটি টাকা।

গত বছরের ২ মার্চ অলভিয়া বন্দরে রুশ ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয় ‘বাংলার সমৃদ্ধি’। এতে নিহত হন জাহাজটিতে দায়িত্বরত প্রকৌশলী হাদিসুর রহমান। এই জাহাজটি বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন ছিলো।

গত বছরের ৩ মার্চ অক্ষত অবস্থায় জাহাজটি থেকে ২৮ নাবিককে সরিয়ে নেওয়া হয়। পরে তাদের নিরাপদ বাঙ্কারে রাখা হয়। সেখান থেকে তাদের প্রথমে মলদোভা, পরে রোমানিয়ায় নিয়ে আসা হয়। রোমানিয়া থেকে বাংলার সমৃদ্ধি জাহাজের নাবিকরা বুধবার (৯ মার্চ) দুপুরে ঢাকায় পৌঁছান। 

ওই হামলার পর থেকে জাহাজটি ইউক্রেনের বন্দরেই পড়েছিল। হামলার পর ক্ষতিপূরণ বাবদ বিদেশি কোম্পানির কাছ থেকে দুই কোটি ২৪ লাখ মার্কিন ডলার দাবি করে মালিকপক্ষ।  

বিএসসি কর্তৃপক্ষ জানায়, ক্ষতিপূরণ বাবদ যে অর্থ দাবি করা হয়েছিল সম্প্রতি তা পাওয়া গেছে।

এর আগে হাদিসুরের পরিবারকে পাঁচ লাখ পাঁচ হাজার মার্কিন ডলার এবং অন্যান্য কর্মকর্তা ও নাবিকদের সাত মাসের বেতনের সমপরিমাণ ক্ষতিপুরণ দেওয়া হয়েছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়