শিরোনাম
◈ আজও উত্তপ্ত মিরপুর, পুলিশ-শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া ◈ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন ◈ বাজারে কমছে সবজি, ডিম ও মুরগির দাম ◈ তৃতীয় টার্মিনাল নিয়ে জাপানের কঠিন শর্ত মেনে নিল বাংলাদেশ ◈ মাটির নিচেই গোটা গ্রাম, ২০০ বছরের পুরোনো বাড়িতে আজও বসবাস করছেন হাজারো মানুষ! ◈ ৩৫৭ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ফৌজদারি মামলা আছে কি না, জানতে চাইল পুলিশ সদর দপ্তর ◈ দাঙ্গা নিয়ন্ত্রণ ও জনশৃঙ্খলা রক্ষায় আনসার সদস্যদের প্রশিক্ষণ দিচ্ছে তুরস্কের বিশেষজ্ঞ দল ◈ রাজনৈতিক দলগুলোর এত টাকা আসে কোথা থেকে, দল চালাতে কত টাকা লাগে: টিআইবির গবেষণা ◈ কাঙ্ক্ষিত দামে বিক্রি না হওয়ায় আবুধাবিতে ফেরত যাচ্ছিল ৪ কোটি ৯১ লাখ টাকার স্বর্ণের ডিম, আটক ৬টি ◈ ওয়ারীতে বাসায় কুশ চাষ ও মাদক সরবরাহ, যুক্তরাষ্ট্রফেরত ২২ বছর বয়সী তৌসিফ গ্রেপ্তার

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২৩, ০৮:৫০ রাত
আপডেট : ১৯ মার্চ, ২০২৩, ০৮:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশে ভোজ্যতেলের মজুদ ৩ লাখ দুই হাজার টন 

ভোজ্যতেল

মনজুর এ আজিজ: দেশে বর্তমানে ছয় শিল্প গ্রুপের কাছে ৩ লাখ ২ হাজার ১৬৩ টন ভোজ্যতেল মজুদ রয়েছে। আর ২ লাখ ২৫ হাজার ৫৬৩ টন চিনি মজুদ আছে পাঁচটি শিল্পগ্রুপের কাছে। এছাড়া ২ লাখ ৭৫ হাজার ৮৪৫ টন ভোজ্যতেল এবং ৫ লাখ ৯৯ হাজার ৫০ টন চিনি পাইপলাইনে রয়েছে। রোববার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভা কক্ষে ‘দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্স’-এর ৬ষ্ঠ সভায় এ তথ্য জানানো হয়। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সভাপতিত্বে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষসহ সব স্টেক হোল্ডার ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন৷

সভাসূত্রে জানা গেছে, সভায় ব্যবসায়ীদের কাছে ভোজ্যতেল ও চিনির মজুদ কি পরিমাণ রয়েছে সেই তথ্য উপস্থাপন করা হয়। পাশাপাশি পাইপলাইনে থাকার চিত্রও উপস্থান করা হয়। সিটি গ্রুপ, মেঘনা গ্রুপ, এস আলম গ্রুপ, টিকে গ্রুপ, বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেড এবং বসুন্ধরা গ্রুপের কাছে ৩ লাখ ২ হাজার ১৬৩ টন ভোজ্যতেল মজুদ রয়েছে। এছাড়া পাইপলাইনে রয়েছে আরও ২ লাখ ৭৫ হাজার ৮৪৫ টন।

অপরদিকে সিটি গ্রুপ, মেঘনা গ্রুপ, এস আলম গ্রুপ, আব্দুল মোনেম এবং দেশ বন্ধু সুগার লিমিটেডের কাছে ২ লাখ ২৫ হাজার ৫৬৩ দশমিক ৬৮ টন চিনি মজুদ রয়েছে। এর বাইরে পাইপলাইনে রয়েছে ৫ লাখ ৯৯ হাজার ৫০ টন চিনি।

সূত্রটি জানিয়েছে, ভোজ্যতেল ও চিনি সব থেকে বেশি মজুদ রয়েছে এস আলম গ্রুপের কাছে। এই গ্রুপটির কাছে ১ লাখ ৮৪ হাজার ২৬৯ টন ভোজ্যতেল এবং ৮৬ হাজার ৯৮ দশমিক ৬৮ টন চিনি মজুদ রয়েছে। এর বাইরে ১ লাখ ৮ হাজার টন ভোজ্যতেল এবং ৩ লাখ ৮৫ হাজার টন চিনি পাইপলাইনে রয়েছে।

মেঘনা গ্রুপের কাছে ভোজ্যতেল মজুদ রয়েছে ৪৬ হাজার ২৩৯ টন। আর পাইপলাইনে রয়েছে ২২ হাজার টন ভোজ্যতেল। এই শিল্প গ্রুপটির কাছে চিনি মজুদ রয়েছে ৫০ হাজার টন। আর পাইপলাইনে রয়েছে ৬০ হাজার ৫০০ টন চিনি। সিটি গ্রুপের কাছে ২৩ হাজার ৮৬৪ টন ভোজ্যতেল এবং ৬৬ হাজার ৮৬৫ টন চিনি মজুদ রয়েছে। আর পাইপলাইনে ভোজ্যতেল রয়েছে ৩২ হাজার টন এবং চিনি রয়েছে ৫৩ হাজার ৫৫০ টন।

টিকে গ্রুপের কাছে ২১ হাজার ৭৫০ টন ভোজ্যতেল মজুদ রয়েছে। আর এর বাহিরে পাইপলাইনে রয়েছে ৪৬ হাজার টন ভোজ্যতেল। বাংলাদেশ এডিবল অয়েলের কাছে ২৩ হাজার ৯৪১ টন ভোজ্যতেল মজুদ রয়েছে। আর ৩২ হাজার ৮৪৫ টন পাইপলাইনে রয়েছে এবং বসুন্ধরা গ্রুপের কাছে ২ হাজার ১০০ টন ভোজ্যতেল মজুদ রয়েছে। আর ৩৫ হাজার টন ভোজ্যতেল পাইপলাইনে রয়েছে।

আব্দুল মোনেমের কাছে চিনি মজুদ রয়েছে ১৯ হাজার ১০০ টন এবং ৬০ হাজার টন চিনি পাইপলাইনে রয়েছে। দেশবন্ধু সুগার লিমিটেডের রয়েছে চিনি মজুদ রয়েছে ৩ হাজার ৫০০ টন এবং পাইপ লাইনে রয়েছে ৪০ হাজার টন।

এদিকে সভা শেষ বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ভোজ্যতেল-চিনির মজুদ ও চাহিদা পরিস্থিতি তুলে ধরে বলেন, ব্যবসায়ীদের সঙ্গে কথা হয়েছে, আমাদের যা প্রয়োজন তার অন্তত দেড়গুণ তাদের কাছে মজুদ রয়েছে। তাদের হাতে রয়েছে ও পাইপলাইনে রয়েছে। ফলে কোনো সমস্যা হবে না। 

আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে গেছে, আমাদের দেশের বাজারে কমানো হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, দেখুন আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে গেছে এটা সত্য। কিন্তু দুর্ভাগ্য আমাদের তেলের দাম কমলেও ডলারের দাম বেড়ে গেছে। যদি এমনটা হতো তেলের দাম কমেছে ডলারের দাম আগের অবস্থায় রয়েছে তাহলে তেলের দাম কমানো যেতো।

এমএএ/এএ

  • সর্বশেষ