শিরোনাম
◈ দলীয় নেতাকর্মীদের চাঙা করার চেষ্টা করছে বিএনপি ◈ নারী এশিয়ান কাপে চীনের কাছে ২-০ গো‌লে হারলো বাংলাদেশ ◈ ফুটবল ম্যাচ শুরুর আগেই সমর্থকের রহস্যময় মৃত্যু, আহত ৪৭ ◈ এলাকায় মাইকিং— ‘সাউন্ডবক্স বাজালে কবরস্থানে দাফন করতে দেওয়া হবে না’ (ভিডিও) ◈ কোচিং সেন্টার শতভাগ বন্ধ করতে হবে: শিক্ষামন্ত্রী ◈ ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে সব উপদেষ্টাদের মাঠে নামতে হবে: নাহিদ ইসলাম ◈ জুলাই সনদের সাথে গণভোট বাতিল হওয়ার কোনো সম্পর্ক নেই : আইনমন্ত্রী ◈ দলীয় পদ ছাড়লেন জোনায়েদ সাকি ◈ কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানার আগুনে, ৫ জনের মরদেহ উদ্ধার (ভিডিও) ◈ বিমান ভূপাতিত হলে কী করেন পাইলট? জানুন টিকে থাকার বাস্তব গল্প

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২৩, ০৬:২৮ বিকাল
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০২৩, ০৬:২৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আন্তঃব্যাংক আর্থিক টেলিযোগাযোগ ব্যবস্থা চালু করলো ইরান-রাশিয়া  

রাশিদ রিয়াজ : ইরান ও রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকগুলি মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও আর্থিক ও ব্যাঙ্কিং বিনিময়ের সুবিধার্থে ব্যাংকিং মেসেজিং সিস্টেমগুলিকে সংযুক্ত করতে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে। ইরানের কেন্দ্রীয় ব্যাংকের (সিবিআই) একজন কর্মকর্তা রবিবার এই তথ্য জানিয়েছেন।

তেহরানে এমওইউ স্বাক্ষর অনুষ্ঠানে সিবিআই এর আন্তর্জাতিক অ্যাফেয়ার্সের ডেপুটি গভর্নর ড. মোহসেন করিমি বলেন, ‘ইরান এবং রাশিয়ার আর্থিক বার্তাবাহকদের সাথে সংযোগ স্থাপনের বিষয়ে সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়েছে। এতে দুই দেশের ব্যাংকগুলির মধ্যে আর্থিক ও ব্যাঙ্কিং বিনিময় এবং রাশিয়া ছাড়াও অন্যান্য ১৩টি দেশের ১০৬টি ব্যাংকের সাথে বিনিময় সুবিধা দেওয়া হয়েছে।’

তিনি আরও জানান, গত বছর ধরে ইরান ও রাশিয়ার মধ্যে যৌথ পদক্ষেপের দলিল উভয় পক্ষের দ্বারা স্বাক্ষরিত হয় এবং এই এমওইউ ছিল প্রথম পদক্ষেপ যা বাস্তবায়িত হয়। এখন থেকে ইরানের সমস্ত ব্যাংকের আর্থিক বার্তাবাহক এবং সকল রুশ ব্যাংকগুলি একে অপরের সাথে যুক্ত। সূত্র: তেহরান টািইমস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়