শিরোনাম
◈ টানা বৃষ্টি-ঝড়ে বিপর্যস্ত উত্তর প্রদেশ, তিন দিনে ৫৬ জনের মৃত্যু ◈ আবাসনে এডিবির ১০ কোটি ডলার ঋণ : বাড়ি নির্মাণে সুবিধা পাবে ৪০ হাজার পরিবার ◈ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: মূলহোতাসহ গ্রেফতার ৪ ◈ হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু ◈ কৃষকরাই দেশের শ্রেষ্ঠ মানুষ ও দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি ◈ এক দিনে ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির রেকর্ড, মৃত্যু ৬ ◈ অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরের প্রস্তুতি নিচ্ছেন প্রধানমন্ত্রী ◈ লঞ্চ-জাহাজ চলা বরিশালের সেই নদীগুলো এখন পরিণত হচ্ছে মরা খালে ◈ সরবরাহ বিঘ্নিত হওয়ায় যে ক্ষতি হয়েছে, সেজন্য দুঃখিত: জ্বালানি মন্ত্রী ◈ চলতি অর্থবছরে রাজস্ব বাড়াতে এনবিআরের ‘থ্রি আর’ কৌশল

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২৩, ০৩:৪১ দুপুর
আপডেট : ৩০ জানুয়ারী, ২০২৩, ০৩:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হলুদের ভালো দাম পাওয়ায় কৃষকের মুখে হাসি

হলুদ

মো: আবু হাসাদ, পুঠিয়া (রাজশাহী): চলতি বছর হলুদের দাম ভালো পেয়ে স্বস্তিতে আছেন রাজশাহীর পুঠিয়ার হলুদ চাষি কৃষকরা। হাটে প্রতি মন হলুদ প্রকার ভেদে বিক্রি হচ্ছে এক হাজার ৬শ টাকা থেকে এক হাজার ৩শ টাকা পর্যন্ত।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ বছর উপজেলার ৬ টি ইউনিয়নে প্রায় সাড়ে চারশত হেক্টর জমিতে হলুদ চাষ করা হয়েছে। যা গত বছরের তুলনায় প্রায় ৪০ ভাগ বেশি। আর উৎপাদন লক্ষমাত্রা নিধারন করা হয়েছে ৮ হাজার ৪শ ২০ মে.টন হলুদ। 

উপজেলার সর্ববৃহৎ বানেশ্বর ও ঝলমলিয়া হাট ঘুরে দেখা গেছে, এ বছর হলুদের বাজারে বিগত দিনের চেয়ে বেশি হলুদ এসেছে। বাজারে হলুদের ভালো দাম থাকায় চাষীরাও সন্তোষ প্রকাশ করছেন। 

বানেশ্বর হাটে আগত হলুদ চাষী কাওসার আলী জানান, হলুদ এমন একটি চাষাবাদ যা সার থেকে শুরু করে কীটনাশক পর্যন্ত অনেক কম পরিমাণে লাগে। আর বাজারে চাহিদা অনেক এবং দামও ভালো পাওয়া যায়। 

উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, আমাদের মাঠকর্মীরা কৃষকদের কাছে গিয়ে হলুদ চাষের জন্য বিভিন্ন ধরনের পরামর্শ দিচ্ছেন এবং সে পরামর্শ মোতাবেক কৃষকরাও জমিতে পরিচর্যা করে ভালো পরিমাণের ফলনও পাচ্ছে। গত বছরের থেকে এ বছরে হলুদ চাষ বৃদ্ধি পেয়েছে সেই সাথে বাজারে দামটাও অনেক ভালো পাচ্ছে কৃষকরা। সম্পাদনা: অনিক কর্মকার

প্রতিনিধি/একে/এসএ 

  • সর্বশেষ