শিরোনাম
◈ জামিনে মুক্তি পেয়েছেন বাউলশিল্পী আবুল সরকার ◈ বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে ভিসা চালু করবে ভারত: পররাষ্ট্র উপদেষ্টা ◈ হরমুজ প্রণালী নিয়ে পাল্টাপাল্টি ব্ক্তব্য, কোন পথে সমাধান ◈ গভীর রাতে লাইভ: সংসদ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ ৬০ হাজার টন ডিজেল আসছে মালয়েশিয়া থেকে ◈ বৈশাখে ইলিশ আকাশছোঁয়া, সবজিতেও আগুন: মধ্যবিত্তের পান্তা-ইলিশ এখন স্বপ্ন ◈ সাতটি আইডি দিয়ে ছড়ানো হয় ভিডিও, হামলার নেতৃত্বে ছিলেন রাজনৈতিক দলের নেতা ◈ মাত্র এক ইঞ্চি দূরে থাকা চুক্তি শেষ মুহূর্তে ভেস্তে যায়: আরাগচি ◈ সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ ◈ প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে সুড়ঙ্গ ও টানেল যা বহিঃশত্রুর আক্রমণ থেকে পরিবারকে সুরক্ষা দেবে

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২২, ০৪:০৬ দুপুর
আপডেট : ২৭ নভেম্বর, ২০২২, ০৪:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শখের ফল বাগান করে সফল শিক্ষক ও কৃষক

সোহাগ হোসেন, মির্জাগঞ্জ (পটুয়াখালী): মির্জাগঞ্জে শখের ফলের বাগানে সফলতা অর্জন করেছে এক কলেজ ডঃ আবদুর রহমান শিক্ষক এবং কৃষক হাবিবুর রহমান। তাদের সফলতা দেখে স্থানীয় যুবকরা ফল চাষে উদ্বুদ্ধ  হচ্ছে।

উপজেলার প্রত্যন্ত অঞ্চল আমড়াগাছিয়া গ্রামে পতিত জমিতে ড্রাগনসহ বিভিন্ন প্রজাতির ফল চাষ করে সফলতা লাভ করেছেন সুবিদখালী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ডঃ আবদুর রহমান।

দূর থেকে অনেকেই তার বাগান দেখতে আসছেন। তার বাগানে শোভা পাচ্ছে ড্রাগন ফল,পাশাপাশি ৭০ শতক জমিতে চাষ করেছেন মাল্টা লেবু ও আম্রপালি জাতের আম। 

তিনি জানান, তিন বছর আগে উচ্চমূল্যের ড্রাগন চাষের বিষয়টি জানতে পারেন তিনি। ড্রাগন চাষ তার কাছে একেবারেই নতুন ছিল। স্থানীয় কৃষি বিভাগের সহযোগিতা ও পরামর্শে শুরু করেন বাড়ির পাশের ফলের বাগানটি। পাশাপাশি একই জমিতে মাল্টা, লেবু ও আমের চাষও করেন। অল্প দিনেই বেড়ে ওঠে বাগানটি। বাগানে বর্তমানে ১৬০টি ড্রাগন গাছ, ৫০টি মাল্টার গাছ, লেবুর ৭০টি গাছ এবং আম্রপালির ৩৫টি গাছ রয়েছে। ড্রাগন চাষে খরচ একটু বেশি হলেও লাভও বেশি।

অন্যদিকে, উপজেলার দোকলাখালী গ্রামের কৃষক মো. হাবিবুর রহামান ড্রাগন চাষে লাভের মুখ দেখেছেন। 

হাবিবুর রহমানের বাগানে দেখা যায়, প্রায় পাঁচ ফুট উচ্চতার প্রতিটি কংক্রিটের খুঁটি পেঁচিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে ড্রাগন ফলের গাছ। প্রতিটি গাছে ঝুলছে ৬ থেকে ৮টি করে কাঁচা, পাকা ও আধা পাকা ড্রাগন ফল। একই জমিতে সাথী ফসল হিসেবে রয়েছে আম, পেঁপে ও লেবু গাছ।

এ বিষয়ে হাবিবুর রহমান জানান, ড্রাগন ফল চাষ লাভজনক। অল্প পুঁজিতেও এটি চাষ করা যায়। আমি দুই বছর পূর্বে শখের বসে ৫০ শতাংশ জমিতে ৪০০ চারা রোপণ করি। ইনশাআল্লাহ এবারে কয়েক লাখ টাকা বিক্রি করতে পারবো। চিন্তা করছি ড্রাগন ফলের চাষ আরও বাড়াবো।  

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আরাফাত হোসেন বলেন, আমরা প্রকল্পের আওতায় আগ্রহী কৃষকদের প্রশিক্ষণ দিয়ে থাকি। বাণিজ্যিকভাবে ড্রাগন চাষ করার জন্য উপজেলা কৃষি অফিস থেকে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে।

প্রতিনিধি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়