শিরোনাম
◈ বিতর্কিতদের বাদ দিয়ে নতুন নেতৃত্ব গড়তে চায় বিএনপি ◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন

প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২৬, ০৮:৫০ রাত
আপডেট : ২৮ আগস্ট, ২০২৬, ০৮:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এলইডি পণ্য উৎপাদনে ১৬ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে ইকোলেট

মনজুর এ আজিজ : চট্টগ্রামের মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চল-১ (বেপজা ইজেড-১)-এ এলইডি পণ্য উৎপাদন শিল্প স্থাপনে ১৫ দশমিক ৯১ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে দেশীয় প্রতিষ্ঠান ইকোলেট (প্রাইভেট) লিমিটেড। দেশের রপ্তানি পণ্যের বৈচিত্র্যকরণে বেপজার চলমান উদ্যোগে এ বিনিয়োগ নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে। এ বিষয়ে গতকাল বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) এবং ইকোলেটের মধ্যে একটি চুক্তি সই হয়েছে। রাজধানীর বেপজা কমপ্লেক্সে সংস্থাটির পক্ষে সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন এবং ইকোলেটের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মো. সোলিমান চুক্তিতে স্বাক্ষর করেন। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠানটি বছরে ৬০ লাখ পিস এলইডি বাল্ব ও ডেকোরেটিভ লাইটসহ ল্যাম্প উৎপাদন করবে। এসব পণ্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন ও মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ বাজারে রপ্তানি করা হবে। প্রকল্পটি ৩০৬ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। প্রচলিত রপ্তানি খাতের বাইরে উচ্চমূল্যের ও প্রযুক্তিনির্ভর শিল্পে বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে পণ্য ও রপ্তানি বহুমুখীকরণে বেপজার প্রচেষ্টায় এ বিনিয়োগ আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

ইকোলেটের বিনিয়োগকে স্বাগত জানিয়ে বেপজার নির্বাহী চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন তৈরি পোশাক খাতের বাইরে পণ্য উৎপাদনের উদ্যোগ গ্রহণ ও বাংলাদেশের রপ্তানিমুখী শিল্পভিত্তির বৈচিত্র্যকরণে অবদান রাখার জন্য প্রতিষ্ঠানটিকে ধন্যবাদ জানান। তিনি বলেন, প্রচলিত রপ্তানি পণ্যের বাইরে বিভিন্ন খাতে বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে বেপজা তার পণ্য সম্ভার বৈচিত্র্যময় করার জন্য কাজ করছে। এলইডি পণ্যের অন্তর্ভুক্তি আমাদের পণ্য ও রপ্তানি বহুমুখীকরণের চলমান প্রচেষ্টায় নতুন মাত্রা যোগ করবে।

প্রকল্পটি বেপজা অর্থনৈতিক অঞ্চলে প্রযুক্তিনির্ভর বৈদ্যুতিক ও ইলেকট্রনিক পণ্য উৎপাদনের নতুন সুযোগ সৃষ্টি করবে এবং বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে আরও অবদান রাখবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার সদস্য (প্রকৌশল) আবদুল্লাহ আল মামুন, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মসিহউদ্দিন বিন মেসবাহ, নির্বাহী পরিচালক (প্রশাসন) সমীর বিশ্বাস, নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ এস এম. আনোয়ার পারভেজসহ সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ইকোলেটের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ