শিরোনাম
◈ জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে ঐক্যবদ্ধ করেছিল: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ◈ ভারতে থাকা শেখ হাসিনাকে ফেরাতে দিল্লির সঙ্গে আলোচনা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ বেনাপোল বন্দরে প্রতারক চক্রের দৌরাত্ম্য, পাসপোর্টধারীর ৩০ হাজার টাকা ছিনতাই ◈ জুলাই আন্দোলনের শহীদ-আহতদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষার নির্দেশ ◈ আওয়ামী শাসনামলের তিনটি নির্বাচনের পোস্টমর্টেম হওয়া প্রয়োজন: তথ্যমন্ত্রী ◈ সাকিব আল হাসান শুধু অবসরের জন্য নয়, ফিরলে দীর্ঘ সময়ের জন্য ফিরবেন, আশা হাবিবুল বাশার সুমনের ◈ জুলাই সনদ বাস্তবায়ন কোন পথে, উত্তপ্ত হতে পারে সংসদ ◈ সংসদে ১১ জুন নতুন বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী ◈ বিএনপি সরকারকে ধন্যবাদ দিলেন আসিফ নজরুল ◈ সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২৬, ০৭:১৯ বিকাল
আপডেট : ২৪ মার্চ, ২০২৬, ১০:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংসদে ১১ জুন নতুন বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী

আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করা হবে আগামী জুনের ১১ তারিখ বেলা ৩ টায়। ওই দিন বৃহষ্পতিবার অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী তার প্রথম বাজেট উপস্থাপন করবেন। 

অন্যান্য বছর বাজেট প্রস্তাবনা পেশ করা হয় জুন মাসের প্রথম সপ্তাহে। তবে এবার জুন মাসের প্রথম সপ্তাহে কোরবানির ঈদের ছুটি পড়ায় দ্বিতীয় সপ্তাহের শেষ কর্মদিবস অর্থাৎ বৃহষ্পতিবার নতুন অর্থবছরের বাজেট উপস্থাপনের দিন ধার্য হয়েছে বলে অর্থমন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

তবে বাজেটের আকার সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রাকবাজেট আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে। বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে পরামর্শের জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। 

সকলের মতামতের ভিত্তিতে বাজেটের আকার চূড়ান্ত করে জুন মাসের দ্বিতীয় সপ্তাহের বৃহষ্পতিবার সংসদে উপস্থাপন করা হবে।

গত বছরের ২ জুন সংসদ না থাকায় বাংলাদেশ টেলিভিশনে সরাসরি ২০২৫-২৬ অর্থবছরের জন্য মোট ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অন্তবর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।  উৎস: বাংলানিউজ24

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়