শিরোনাম
◈ বিতর্কিতদের বাদ দিয়ে নতুন নেতৃত্ব গড়তে চায় বিএনপি ◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন

প্রকাশিত : ০৯ মার্চ, ২০২৬, ০১:৩৬ দুপুর
আপডেট : ১৬ আগস্ট, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রের ২৪৫ কোটি টাকার বিনিয়োগ নিচ্ছে ইসলামী ব্যাংক

ইসলামী ব্যাংক বাংলাদেশের মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) সেবা ‘এম ক্যাশ’ প্রতিষ্ঠানে কৌশলগত বিনিয়োগ হিসেবে বিদেশি প্রায় ২৪৫ কোটি টাকার বিনিয়োগ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। যুক্তরাষ্ট্রের একটি বিনিয়োগ প্রতিষ্ঠান এ বিনিয়োগ করবে বলে জানিয়েছে ইসলামী ব্যাংক। সূত্র: মানবজমিন

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে বিনিয়োগকারীদের এমন তথ্য জানিয়েছে ব্যাংকটি। যুক্তরাষ্ট্রের বিনিয়োগ প্রতিষ্ঠান ‘বি১০০ হোল্ডিংস এলএলসি’ এ বিনিয়োগ করবে। এজন্য আগের দিন ব্যাংকের পরিচালক পর্ষদের সভায় বিনিয়োগ নেয়ার সিদ্ধান্ত হয়।

ব্যাংকটি জানিয়েছে, এর মাধ্যমে সাবসিডিয়ারি প্রতিষ্ঠান এম ক্যাশ এর মূলধন ৫০০ কোটি টাকায় উন্নীত হবে। বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী, মোবাইল ব্যাংকিংয়ের ৫১ শতাংশ মালিকানা বাণিজ্যিক ব্যাংকের থাকতে হবে।

সেই পরিমাণ শেয়ার রেখে অবশিষ্টের মধ্যে সর্বোচ্চ ৪৮.৯৯ শতাংশ শেয়ারের মালিকানা বিদেশি প্রতিষ্ঠানটিকে দেয়া হবে বলে জানিয়েছে ইসলামী ব্যাংক। এ হিসাবে মোট ২৪৪ কোটি ৯৫ লাখ টাকার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা বিনিয়োগ করতে পারবে ‘বি১০০ হোল্ডিংস এলএলসি ইউএসএ’।

নতুন এ বিনিয়োগ ব্যাংকটির মোবাইল ব্যাংকিং সেবার পরিধি ও তারল্য পরিস্থিতি শক্তিশালী করবে বলে মনে করে ইসলামী ব্যাংক। এম ক্যাশের পরিচালক পর্ষদ ও নিয়ন্ত্রক সংস্থাসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বিদেশি বিনিয়োগ গ্রহণ করার কথা জানিয়েছে ব্যাংকটি।

২০১২ সালের ডিসেম্বরে এম ক্যাশ সেবা চালু করে ইসলামী ব্যাংক। ২০২৫ সাল পর্যন্ত সরাসরি ইসলামী ব্যাংক নিজস্ব অবকাঠামো ব্যবহার করে মোবাইল ব্যাংকিং সেবা এম ক্যাশ চালিয়ে আসছে। চলতি বছরের গত জানুয়ারিতে ব্যাংকটি পৃথক সাবসিডিয়ারি প্রতিষ্ঠান গড়ে এম ক্যাশ চালানো শুরু করে। এক হাজার কোটি টাকার অনুমোদিত মূলধনের প্রতিষ্ঠানটির পরিশোধিত মূলধন ৫০ কোটি টাকা। এখন সেখান থেকে ৪৮ দশমিক ৯৯ শতাংশ শেয়ারের মালিকানা দিচ্ছে ২৪৫ কোটি টাকায়।

  • সর্বশেষ