শিরোনাম
◈ অবৈধ প্রবেশে ‘জিরো টলারেন্স’, নতুন আইনে কড়াকড়ি ইউরোপের ◈ পাকিস্তানের ভেতরে আফগানিস্তানের বিমান হামলা, নতুন করে যুদ্ধের আশঙ্কা সীমান্তে! ◈ পুলিশের ইউনিফর্মে ফের পরিবর্তন, গাঢ় নীল-জলপাই রঙে ফিরছে পুরোনো পোশাক ◈ বাংলাদেশের জে-১০সিই যুদ্ধবিমান কেনার উদ্যোগে উদ্বিগ্ন ভারত, বাড়ছে চীনা কৌশলগত প্রভাবের শঙ্কা ◈ ব্রহ্মপুত্রে চীনের বিশাল বাঁধ প্রকল্প, নিরাপত্তা ও পানিপ্রবাহ নিয়ে শঙ্কায় ভারত! ◈ বাংলাদেশে হি'ন্দুদের জন্য আলাদা প্রদেশ করবো : চৈতালী চক্রবর্তী (ভিডিও) ◈ বাংলাদেশ সীমান্তে জমি অধিগ্রহণে গিয়ে কৃষকদের বিক্ষোভের মুখে শুভেন্দু সরকার ◈ বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধ নির্মাণ করছে চীন, দুশ্চিন্তায় ভারত ◈ দেশে হামে আরও ৪ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় শনাক্ত ১,০৭৮ জন

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:৫৮ বিকাল
আপডেট : ১৭ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার নগদে বিনিয়োগ নিয়ে ব্যারিস্টার আরমান যা বললেন

নতুন সরকার ক্ষমতায় আসার পরও নগদের চূড়ান্ত বিনিয়োগ নীতি এখনো নির্ধারিত হয়নি বলে জানিয়েছেন ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

ব্যারিস্টার আরমান বলেন, ‘গভর্নর জানিয়েছেন, নতুন সরকার নগদ নিয়ে কী চূড়ান্ত নীতি নেবে তা এখনো নির্ধারিত হয়নি। যদি সরকার বেসরকারি খাতে ছেড়ে দেয়, তবেই বিনিয়োগের পরবর্তী প্রক্রিয়া শুরু হবে।’

তিনি আরও জানান, সম্ভাব্য বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশের ডিজিটাল ব্যাংকিং খাতে আগ্রহী। বৈঠকে নগদের আর্থিক অবস্থা যাচাইয়ে একটি অডিটের বিষয়েও আলোচনা হয়।

আরমান বলেন, তিনি সংসদ সদস্য হিসেবে নয়, বরং একজন পেশাদার আইনজীবী হিসেবে বিদেশি প্রতিষ্ঠানের স্থানীয় প্রতিনিধি হিসেবে কাজ করছেন। তার আগে আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান ডেল, মাইক্রোসফট, অ্যাপল এবং উবার-এর সঙ্গে কাজের অভিজ্ঞতা রয়েছে।

নগদ ২০১৯ সালের ২৬ মার্চ যাত্রা শুরু করে এবং পরবর্তী সময়ে ডিজিটাল ব্যাংকের লাইসেন্স পায়। গত বছরের ২৫ আগস্ট অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশ ব্যাংক জানিয়েছিল, নগদকে ডাক অধিদপ্তরের হাত থেকে বেসরকারি খাতে দেওয়া হবে এবং নতুন বিনিয়োগকারী খুঁজে আনা হচ্ছে।

কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান সাংবাদিকদের বলেন, ‘নগদে ডিজাস্টার হয়েছিল। প্রশাসক বসানোর পর গত এক বছরে আর্থিক সূচকগুলোতে অনেক উন্নতি হয়েছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়