শিরোনাম
◈ উত্তরায় কিশোর গ্যাংয়ের দাপট, মাদক সিন্ডিকেট ও দখলদারি নিয়ন্ত্রণে ‘দে লাড়া’ গ্রুপ (পিচ্চি সানি) ◈ ইমরান খান, ক্যালিস, ও সোবার্সের তালিকায় সাকিব আল হাসান ◈ ভারত কোটি টাকা আয় করবে, আর বঞ্চিত হ‌বে ওয়েস্ট ইন্ডিজ? ◈ হুতির হামলা আম‌লে নি‌চ্ছে না  সৌ‌দি আরব, যথাসময়ে এশিয়ান কাপ ফুটবল আয়োজনের ঘোষণা ◈ উপসাগরীয় অবকাঠামোয় ইরানের নিখুঁত হামলা, চাপে যুক্তরাষ্ট্রের যুদ্ধপরিকল্পনা ◈ গণপিটুনিতে ৯ মাসে ১৭১ মৃত্যু, ‘মব’ কি সংঘবদ্ধ অপরাধের নতুন কৌশল? ◈ প্রতিদ্বন্দ্বী তুরস্কের বাজারেও বাড়ছে বাংলাদেশের পোশাকের চাহিদা ◈ বিতর্কিতদের বাদ দিয়ে নতুন নেতৃত্ব গড়তে চায় বিএনপি ◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২৫, ০৮:৩৪ রাত
আপডেট : ০৩ আগস্ট, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আন্তর্জাতিক কার্ড দিয়ে কেনা যাবে বিমান টিকিট

মনজুর এ আজিজ : বিদেশগামী যাত্রীদের সুবিধার জন্য দেশে কার্যরত এয়ারলাইন্সগুলোর টিকিট কেনায় আন্তর্জাতিক কার্ড ব্যবহারের অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (১৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, আবাসিক বাংলাদেশি নাগরিকরা এখন তাদের আন্তর্জাতিক কার্ড ব্যবহার করে বাংলাদেশেই এয়ারলাইন্সের টিকিট কিনতে পারবেন। এতে যাত্রীরা প্রতিযোগিতামূলক দামে টিকিট কেনার সুযোগ পাবেন এবং লেনদেনে জটিলতাও কমবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, টিকিট বিক্রির পুরো অর্থ অবশ্যই অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকের মাধ্যমে সংগ্রহ করতে হবে, যাতে বৈদেশিক মুদ্রার আয় সঠিকভাবে দেশে নথিভুক্ত হয়। ট্রাভেল এন্টাইটেলমেন্টের আওতায় ইস্যুকৃত আন্তর্জাতিক কার্ড দিয়ে টিকিট কেনার পর কার্ডে ঠিক ব্যবহৃত টাকার পরিমাণ পর্যন্ত পুনরায় রিফিল করারও সুযোগ দেওয়া হয়েছে। তবে রিফিল করার আগে এডি ব্যাংক নিশ্চিত করবে যে, টিকিট কেনার অর্থ সম্পূর্ণভাবে তাদের মাধ্যমে গৃহীত হয়েছে।

পরিপত্রে আরো জানানো হয়েছে, টিকিট বিক্রির আয় এয়ারলাইন্সগুলোর বৈদেশিক মুদ্রা (এফসি) অ্যাকাউন্টে জমা করা যাবে। বিদেশি মালিকানাধীন এয়ারলাইনসগুলো প্রয়োজনে এনক্যাশ ছাড়াই এ হিসাবের অর্থ বিদেশে পাঠাতে পারবে। তবে দেশীয় এয়ারলাইন্সগুলোর ক্ষেত্রে সংগৃহীত বৈদেশিক মুদ্রা টাকায় রূপান্তর করতে হবে।

বাংলাদেশ ব্যাংক বলেছে, আন্তর্জাতিক কার্ড ব্যবহারের অন্যান্য নিয়ম আগের মতোই বহাল থাকবে এবং এডি ব্যাংকগুলোকে নিয়মিতভাবে লেনদেনের তথ্য কেন্দ্রীয় ব্যাংকে জানাতে হবে। নতুন এই উদ্যোগ বিদেশগামী যাত্রীদের টিকিট কেনায় স্বচ্ছতা, ন্যায্য মূল্য ও সুবিধা বাড়াবে বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক।

  • সর্বশেষ