শিরোনাম
◈ বিতর্কিতদের বাদ দিয়ে নতুন নেতৃত্ব গড়তে চায় বিএনপি ◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন

প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২৫, ১১:৫৪ দুপুর
আপডেট : ০৮ আগস্ট, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খেলাপি ঋণ অবলোপন ও পুনরুদ্ধারে নতুন নির্দেশনা জারি করল বাংলাদেশ ব্যাংক

খেলাপি ঋণ অবলোপন ও পুনরুদ্ধার কার্যক্রম আরও জোরদার করা এবং আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য আনতে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

এই লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংক গতকাল রবিবার একটি প্রজ্ঞাপন জারি করে সব তফশিলি ব্যাংককে নতুন নিয়ম তাৎক্ষণিকভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছে।

নির্দেশিকা অনুযায়ী, যেসব ঋণ হিসাব ‘মন্দ’ ও ‘ক্ষতিকর’ হিসেবে শ্রেণিকৃত এবং ভবিষ্যতে আদায়ের সম্ভাবনা কম বলে বিবেচিত হবে, সেসব ঋণ অবলোপন করা যাবে।

নতুন এই প্রক্রিয়া বাস্তবায়নের ক্ষেত্রে ব্যাংকগুলো সময়ানুক্রমিক অগ্রাধিকারের ভিত্তিতে মন্দ ও ক্ষতিকর শ্রেণির ঋণ অবলোপন করতে পারবে।

Advertisement

প্রজ্ঞাপনে একটি গুরুত্বপূর্ণ নতুন বিধান হলো, ঋণ অবলোপন করার আগে ঋণগ্রহীতাকে বাধ্যতামূলকভাবে অবহিত করতে হবে। সংশ্লিষ্ট ঋণ হিসাব অবলোপন করার অন্তত ৩০ কার্যদিবস আগে ঋণগ্রহীতাকে লিখিতভাবে নোটিশ দিতে হবে।

প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে মওকুফকৃত ঋণ পুনরুদ্ধারে যুক্ত কর্মকর্তাদের নগদ প্রণোদনা দেয়া যেতে পারে। এই প্রণোদনা ব্যাংকের নিজস্ব অভ্যন্তরীণ নীতিমালার আওতায় দিতে হবে।

তাই যেসব ব্যাংকের বর্তমানে অবলোপনকৃত ঋণ পুনরুদ্ধার সংক্রান্ত নগদ প্রণোদনা নীতিমালা নেই, তাদের পরিচালনা পর্ষদের অনুমোদন নিয়ে এ ধরনের নীতি প্রণয়ন করতে হবে।

 

  • সর্বশেষ