শিরোনাম
◈ উচ্চ আদালতেও জট খুলছে, এবার দ্রুত বিচার হবে নারী ও শিশু নির্যাতন মামলার ◈ অজিদের হারিয়ে ২ কোটি টাকার বোনাস পাচ্ছেন টাইগাররা ◈ আসামে ভারতীয় বিমান বাহিনীর এএন-৩২ বিধ্বস্ত, নিহত ৫ ◈ মরক্কোর বিপক্ষে ভিনির গোলে হার এড়াল ব্রাজিল ◈ ইতিহাসের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, তবে বিশ্বের প্রথম বিলিয়নিয়ার কে ছিলেন? ◈ ব্যাংক খাতের ওপর নির্ভরতা কমিয়ে বড় বিনিয়োগ পুঁজিবাজার থেকে আসা উচিত: অর্থমন্ত্রী ◈ ৯৪ মিনিটে গোল, সুইসদের বিপক্ষে কাতারের অবিশ্বাস্য ড্র ◈ শান্তিচুক্তি সইয়ের সময়সূচি ঘোষণা ট্রাম্পের, ভিন্ন অবস্থানে ইরান ◈ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত হবে, লবণচাষীরা পাবেন ন্যায্যমূল্য ◈ বাংলাদেশকে স্বনির্ভর ও শিল্পোন্নত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা: মির্জা ফখরুল

প্রকাশিত : ০২ জুন, ২০২৫, ০৫:৪৩ বিকাল
আপডেট : ০৩ আগস্ট, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০২৫–২৬ বাজেট: অনলাইন পণ্যে কমিশনের ওপর ভ্যাট তিনগুণ

প্রস্তাবিত বাজেটে ডিজিটাল অর্থনীতিতে বড় পরিবর্তন দেখা গেল। অনলাইনে পণ্য বিক্রির কমিশনের ওপর ভ্যাট তিনগুণ বাড়িয়ে ১৫ শতাংশ নির্ধারণ করেছে অন্তর্বর্তী সরকার।

সোমবার (২ জুন) নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনকালে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এ ঘোষণা দেন।

বর্তমানে অনলাইন বিক্রয়ের কমিশনে ভ্যাট (মূল্য সংযোজন কর) ৫ শতাংশ।

নতুন এই ভ্যাট হার কার্যকর হলে দেশের ই-কমার্স প্ল্যাটফর্ম ও বিক্রেতাদের ওপর চাপ বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫–২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকার জাতীয় বাজেট অনুমোদন দেওয়া হয়।

এটি দেশের ৫৪তম জাতীয় বাজেট এবং অন্তর্বর্তী সরকারের অধীনে প্রস্তাবিত প্রথম বাজেট।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়