শিরোনাম
◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২৫, ০৬:৫০ বিকাল
আপডেট : ১৭ মে, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোন সিগারেটের দাম বাড়ল কত?

চলতি ২০২৪-২৫ অর্থবছরের মাঝপথে এসে শতাধিক পণ্য ও সেবার ওপর মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়িয়েছে সরকার। এসব পণ্যের মধ্যে সিগারেটও রয়েছে। শুল্ক-কর বাড়ানোর প্রভাবে দাম বেড়েছে সিগারেটের। সিগারেট প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো নতুন শুল্ক-কর পরিশোধ করে সিগারেটের চালান বাজারে ছাড়তে শুরু করেছে।

গত বৃহস্পতিবার (৯ জানুয়ারি) অর্থবছরের মাঝামাঝি সময়ে সিগারেটের মূল্যস্তর ও সম্পূরক শুল্ক-দুটোই বাড়ানো হয়। ইতিমধ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সিগারেটের মূল্যস্তর অনুযায়ী স্ট্যাম্প ও ব্যান্ডরোল ব্যবহারের নির্দেশনা দিয়েছে। সে অনুযায়ী সিগারেট প্রস্তুতকারী কম্পানিগুলো শুল্ক-কর পরিশোধ করছে। এতে খুচরা বাজারে বেড়েছে সিগারেটের দাম।

বিভিন্ন দোকান ঘুরে দেখা যায়, খুচরা পর্যায়ে বেনসন অ্যান্ড হেজেস ব্র্যান্ডের প্রতি শলাকা সিগারেটের দাম আগে ছিল ১৮ টাকা, যা এখন বিক্রি হচ্ছে ২০ টাকায়। জন প্লেয়ার গোল্ডলিফ ব্র্যান্ডের প্রতিটি শলাকার দাম ১৩ টাকা বাড়িয়ে ১৫ টাকা বিক্রি হচ্ছে। ২ টাকা বেড়ে প্রতি শলাকা লাকি সিগারেটের দাম ১২ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া স্টার ব্র্যান্ডের সিগারেটের দাম বেড়ে হয়েছে ১০ টাকা।

ডার্বি, পাইলট, হলিউড বিক্রি হচ্ছে ৮ টাকায়। এ ছাড়া রয়্যালসের প্রতি শলাকার দাম ৬ টাকা থেকে বেড়ে হয়েছে ৭ টাকা।

জানা গেছে, পাইকারি পর্যায়ে নতুন দাম নির্ধারণের পর ২০ শলাকার বেনসন অ্যান্ড হেজেসের প্যাকেটের দাম হয়েছে ৩৭০ টাকা, গোল্ডলিফ ২৮০ টাকা, লাকি স্ট্রাইক ২১০ টাকা, স্টার ১৭২ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া পাইলট, ডার্বি স্টাইল, হলিউড ১৪৪ টাকা এবং রয়্যালসের ২০ শলাকার প্যাকেটের নতুন মূল্য ১২৬ টাকা।

রাজধানীর যাত্রাবাড়ীর এক চা দোকানি বলেন, ‘সিগারেটের দাম বাড়িয়েছে কম্পানিগুলো।

ফলে বেশি দামে সিগারেট কেনা লাগছে। তবে বেচাকেনা আগের মতোই আছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়