শিরোনাম
◈ হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭১৬ ◈ এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব ◈ আমাদের লক্ষ্য মুষ্টিমেয় সুবিধাভোগীদের কবল থেকে অর্থনীতিকে মুক্ত করা: সংসদে প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশিদের জন্য মার্কিন ভিসা প্রক্রিয়ায় নতুন শর্ত ও কঠোরতা ◈ দেশের বাজারে কমলো স্বর্ণের দাম, ভরিতে কত? ◈ সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি অসুস্থ, কারাগার থেকে আনা হলো ঢামেকে ◈ তিস্তা ব্যারেজ, কৃষি থেকে ক্রিয়েটিভ ইকোনমি, কৃষক ও প্রবাসীদের জন্য নতুন সুবিধা: বাজেট আলোচনায় প্রধানমন্ত্রীর একগুচ্ছ মেগা পরিকল্পনা ◈ আদ-দ্বীন হাসপাতাল বন্ধে শিক্ষার্থীদের ক্যারিয়ার অন্ধকারের মুখে, দ্রুত চালুর দাবি জামায়াতের ◈ ধারণক্ষমতার চেয়ে কয়েক গুণ বেশি রোগী মেঝেতে শুয়ে থাকার দৃশ্যকে অত্যন্ত লজ্জাজনক: বিরোধীদলীয় নেতা ◈ অবৈধ অফশোর অনলাইন ক্যাসিনোর প্রচারণা, হংকংয়ে গ্রেপ্তার পর্ন তারকা এরেনা সো

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২৪, ০১:১৯ রাত
আপডেট : ১২ মে, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বল্প মজুরির শ্রমিকের তালিকায় দক্ষিণ এশিয়ায় তৃতীয় বাংলাদেশ

শ্রমিকদের স্বল্প মজুরি দেওয়ার ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। এর আগে প্রথম ও দ্বিতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে শ্রীলঙ্কা ও ভুটান। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ‘গ্লোবাল ওয়েজ রিপোর্ট ২০২৪-২৫’-এ এমন তথ্য তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের শ্রমিকদের মধ্যে স্বল্প মজুরির শ্রমিক ১১ দশমিক ২ শতাংশ। শ্রীলঙ্কায় ২৫ দশমিক ৯ ও ভুটানে ১৩ দশমিক ৮ শতাংশ শ্রমিক স্বল্প মজুরি পেয়ে থাকেন।

প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পাকিস্তানে স্বল্প মজুরির শ্রমিকের অনুপাত সবচেয়ে কম ৯ দশমিক ৪ শতাংশ। এরপর রয়েছে ভারত এবং সে দেশের স্বল্প মজুরির শ্রমিকের অনুপাত ১১ দশমিক ৫ শতাংশ।

এতে আরও বলা হয়, বৈশ্বিক পর্যায়ে স্বল্প মজুরির শ্রমিকের মধ্যে নারীদের অংশ বেশি, যা মোট শ্রমিকের প্রায় অর্ধেক। স্বল্প মজুরি পাওয়া শ্রমিকদের মধ্যে নারীদের এই বৃহত্তর অংশ তালিকায় থাকা সব দেশের মধ্যে রয়েছে। এ ছাড়া স্বল্প মজুরি পাওয়া শ্রমিকের তালিকায় অভিবাসী শ্রমিকদের বড় একটি অংশ রয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ২০০০ সাল থেকে সব দেশে প্রায় দুই-তৃতীয়াংশ মজুরিবৈষম্য কমেছে। সবচেয়ে উল্লেখযোগ্য মজুরিবৈষম্য কমেছে নিম্ন আয়ের দেশগুলোর মধ্যে। অন্যদিকে ধনী দেশগুলোতে মজুরিবৈষম্য ধীরগতিতে কমছে। এ ছাড়া সাম্প্রতিক সময়ে বৈশ্বিক মজুরি মূল্যস্ফীতির চেয়ে দ্রুত বাড়ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়