শিরোনাম
◈ পাঁচ বছরে সাড়ে আট লাখ থেকে তিন লাখ, শেয়ারবাজারে নিঃস্ব ক্ষুদ্র বিনিয়োগকারীরা! ◈ একসময় চারদিকে আওয়ামী লীগের সমর্থক দেখা গেলেও এখন পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে: সাকিব আল হাসান ◈ বাংলাদেশের 'হিন্দুদের অবস্থা' দেখিয়ে পশ্চিমবঙ্গে আরএসএস যেভাবে প্রচারণা চালিয়েছে ◈ ১১০ সিসির ওপরে মোটরসাইকেলে বাড়তি কর, অটোরিকশাও আসছে আয়করের আওতায়, বছরে রাজস্ব আসতে পারে ১৫২০ কোটি টাকা ◈ এবার শিক্ষকদের জন্য যে সতর্ক বার্তা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ◈ স্মার্ট আইডিয়াই বিশ্ব শাসন করছে, সময়োপযোগী শিক্ষা ছাড়া বেকারত্ব কমানো সম্ভব নয়: তারেক রহমান ◈ রাজশাহীতে যুবককে গাছে বেঁধে লাঠিপেটা, তোলপাড় সামাজিক মাধ্যমে ◈ ৭১৭টি রাষ্ট্রীয় মদের দোকান বন্ধের নির্দেশ থালাপতি বিজয়ের ◈ হামের ভয়াবহতার মধ্যে ভয় দেখাচ্ছে ডেঙ্গু! ◈ কুমিল্লায় বারান্দার গ্রিলে ঝুলন্ত যুবকের ভিডিও ভাইরাল, পরে মিলল ভিন্ন তথ্য

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২৪, ১১:৩৩ দুপুর
আপডেট : ১৬ এপ্রিল, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাশিয়ায় ইরানের তেলবহির্ভূত রপ্তানি ১২ শতাংশ বেড়েছে

গত বছরের প্রথমার্ধের তুলনায় চলতি ইরানি ক্যালেন্ডার বছরের প্রথম ছয় মাসে (মার্চ ২০ থেকে সেপ্টেম্বর ২১) রাশিয়ায় ইরানের তেলবহির্ভূত রপ্তানি মূল্যের দিক দিয়ে বেড়েছে ১২ শতাংশ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের শুল্ক প্রশাসনের (আইআরআইসিএ) দেওয়া তথ্যে এই চিত্র দেখা গেছে।

আইআরআইসিএ’র তথ্য অনুযায়ী, ইরান চলতি ইরানি বছরের প্রথমার্ধে রাশিয়ায় ৪৯৪ মিলিয়ন মার্কিন ডলারের অধিক মূল্যের ১ দশমিক ৩ মিলিয়ন টন পণ্য রপ্তানি করেছে। আইআরআইবি এই খবর জানিয়েছে।

রুশ ফেডারেশনে ইরানের তেলবহির্ভূত রপ্তানি ওজনের দিক থেকেও ২০ শতাংশ বেড়েছে।

এই বছরের প্রথমার্ধে রাশিয়ায় প্রধান রপ্তানিকৃত পণ্যগুলির মধ্যে রয়েছে বেল মরিচ, পলিস্টাইরিন এবং খোসাযুক্ত পেস্তা, যা দেশটির মোট রপ্তানি মূল্যের যথাক্রমে ৫ দশমিক ৯ শতাংশ, ৫ দশমিক ৮ শতাংশ এবং ৪ দশমিক ৯ শতাংশ। সূত্র: তেহরান টাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়