শিরোনাম
◈ ব্রাজিল ফুটবলে বড় ধাক্কা, বন্ধ হচ্ছে বেটিংয়ের কোটি কোটি ডলার ◈ ম্যাচের ছয় দিন আগেই কলকাতায় উরুগুয়ে, আজ আসছে ব্রা‌জিল ◈ ইংল্যান্ড সফরে বাড়তে পারে বাংলাদেশের ম্যাচ সংখ্যা! ◈ বাংলাদেশে এল নিনোর প্রভাব: শীতেও বাড়তে পারে গরম, ৬ শতাধিক অতিরিক্ত মৃত্যুর আশঙ্কা ◈ সর্বোচ্চ ৭ টাকা ১১ পয়সায় সৌরবিদ্যুৎ কিনবে বিতরণ সংস্থা ◈ ২৯ দিনে রেমিট্যান্স এলো ৩২ হাজার ৪৮৪ কোটি টাকা ◈ অস্ট্রেলিয়া সিরিজের জন‌্য  বাংলাদেশ নারী দল ঘোষণা, অধিনায়ক জ্যোতি ◈ দেশের যেসব এলাকায় বৃহস্পতিবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না ◈ অনুমতি ছাড়া নাম-ছবি ব্যবহারের অভিযোগ, এআই প্রতিষ্ঠানের বিরুদ্ধে উর্বশীর ৭ হাজার কোটি টাকার মামলা ◈ ইসিবি চত্বরে হামলার আগের দিন রেস্তোরাঁয় বৈঠকে অংশ নেন অন্তত ১৫ জন

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২৪, ০৮:১৪ রাত
আপডেট : ৩০ মার্চ, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডলার লেনদেনে ব্যাংকগুলোর ভুল তথ্যে সমস্যায় পড়ছে কেন্দ্রীয় ব্যাংক

মনজুর এ আজিজ: [২] কী পরিমাণ বৈদেশিক মুদ্রা লেনদেন করছে তার তথ্য নিয়মিত কেন্দ্রীয় ব্যাংকে পাঠানোর নিয়ম থাকলেও তা মানছে না বাণিজ্যিক ব্যাংকগুলো। কিছু ব্যাংক বৈদেশিক মুদ্রার হিসাব বিলম্বে দিচ্ছে আবার অনেক ব্যাংক ভুল তথ্য দিচ্ছে। এতে ব্যালেন্স অব পেমেন্ট হিসাবায়ন এবং মুদ্রানীতি প্রণয়ন ও তা বাস্তবায়নে সমস্যার পড়ছে কেন্দ্রীয় ব্যাংক। এমন পরিস্থিতিতে ফরেন এক্সচেঞ্জ ড্যাশবোর্ডে বৈদেশিক মুদ্রার সঠিক তথ্য লেনদেনের ৮ কর্মঘণ্টার মধ্যে পাঠাতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

[৩] বুধবার বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ অপারেশন ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনায় বলা হয়, এখন থেকে আমদানি ও রপ্তানির এলসির বৈদেশিক মুদ্রায় যেকোনো মূল্য পরিশোধ ও প্রাপ্তির ৮ কর্মঘণ্টার মধ্যে ড্যাশবোর্ডে তথ্য দিতে হবে। ড্যাশবোর্ডের বিভিন্ন মডিউলের নির্ধারিত টেমপ্লেটে সঠিক ও পূর্ণাঙ্গ তথ্য প্রদান করতে হবে। 

[৪] এছাড়া ড্যাশবোর্ডে রিপোর্টিং তদারকির জন্য ব্যাংকের প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগের মাধ্যমে কার্যকর তদারকির ব্যবস্থা করতে হবে। পাশাপাশি ফরেন এক্সচেঞ্জ ড্যাশবোর্ডে রিপোর্টিং বিষয়ে আগের জারি করা সব নির্দেশনা যথারীতি বলবৎ থাকবে এবং পরিপালন নিশ্চিত করতে হবে। সম্পাদনা: এল আর বাদল

এসবি২

  • সর্বশেষ