শিরোনাম
◈ ক্ষেপণাস্ত্র হামলা বন্ধে ইরানের সঙ্গে গোপন সমঝোতা আমিরাতের? ১০-২০ বিলিয়ন ডলার ছাড়ের তথ্য প্রকাশ করল রয়টার্স ◈ ‘দেশের মালিক ২০ কোটি মানুষ, কোনো দল বা পরিবার নয়, জনগণের সমর্থন নিয়েই দেশের ভাগ্য বদলাবে বিএনপি’ ◈ জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগ, এসআইসহ ৩ পুলিশ সদস্য ক্লোজড ◈ ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশিকে বেনাপোল দিয়ে ফেরত পাঠাল ভারত ◈ কক্সবাজারে ঝুম বৃষ্টির মধ্যেই পাতলী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ◈ ‌ক্রমেই বাড়ছে সরকারের ঋণের বোঝা, ৩ বছ‌র পর ঋণ দাঁড়াবে প্রায় ৩৪ লাখ কো‌টি টাকায় ◈ জঘন্য আজেবাজে কাজে আমার গান ব্যবহার করবেন না: ট্রাম্পের প্রশাসনকে মার্কিন পপ তারকা ◈ ‘পরিচয় দেওয়ার পরও মারছিল’, ডিবি পরিচয়ে তুলে নেওয়ার চেষ্টা, মারধরের অভিযোগে কান্নায় ভেঙে পড়লেন ক্রিকেটার নাঈম ◈ বাংলাদেশে শিশুদের ভিটামিন-এ ক্যাম্পেইন বন্ধ কেন? ◈ বিশ্বকা‌প, প‌্যারাগু‌য়ে‌কে উড়ি‌য়ে দি‌য়ে যুক্তরাস্ট্র ম‌্যাচ জিত‌লো ৪-১ গো‌লে  

প্রকাশিত : ২৯ জুন, ২০২২, ১২:২২ দুপুর
আপডেট : ২৯ জুন, ২০২২, ০১:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ১০ টাকা

পেঁয়াজ

ডেস্ক রিপোর্ট: সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের বাজারে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ১০ টাকা। ব্যবসায়ীরা বলছেন, মোকামে দাম বাড়ায় বেড়েছে পেঁয়াজের দাম।

জানা গেছে, ঈদুল আযহাকে সামনে রেখে বাড়তে শুরু করেছে পেঁয়াজের দাম। ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় জেলা পাইকারি ও খুচরা বাজারে শুধু দেশীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে। প্রতি কেজি পেঁয়াজ খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৪৫ টাকা এবং পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি দরে। এক সপ্তাহ আগে একই পেঁয়াজ খুচরা বাজারে বিক্রি হয়েছে প্রতি কেজি ৩৫ টাকা ও পাইকারি বাজারে ৩০ টাকা করে।

দিনাজপুর বাহাদুর বাজারে পেঁয়াজ কিনতে আসা নাইম ইসলাম নামে এক ক্রেতা বলেন, সামনে কোরবানির ঈদ। এর আগেই বাজারে পেঁয়াজের দাম বাড়া শুরু হয়েছে। গত সপ্তাহে এক কেজি পেঁয়াজ ৩০ টাকা দিয়ে কিনেছিলাম। সেটা আজ কিনলাম ৪০ টাকা দিয়ে।

বাহাদুর বাজারের পাইকারি পেঁয়াজ বিক্রেতা মাজেদুর রহমান বলেন, বর্তমানে ভারত থেকে পেঁয়াজ আসছে না। আমাদের পেঁয়াজ আনতে হচ্ছে নাটোর ও পাবনার মোকাম থেকে। সরবরাহ স্বাভাবিক থাকলেও মোকামেই পেঁয়াজের দাম বেড়েছে। পাবনার পেঁয়াজ মোকামেই প্রতি মণ কিনতে হচ্ছে ১ হাজার ৪০০ টাকা দরে। এজন্য পরিবহন খরচ ও সামান্য লাভ রেখে ৪০ টাকা কেজি দরে বিক্রি করতে হচ্ছে।

দিনাজপুরের সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা হুমায়ুন কবীর বলেন, বর্তমানে বাজার বৃদ্ধি থাকলে কৃষকরা লাভবান হবেন। দিনাজপুরে পেঁয়াজের উৎপাদন কম হওয়ায় পাবনা ও নাটোরের ওপর নির্ভর করতে হয় ব্যবসায়ীদের। তাই সেখানে পেঁয়াজের দাম বাড়লে এর প্রভাব পড়ে এই জেলাতে।

ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমোদনের মেয়াদ শেষ হওয়ায় বর্তমানে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে। এই বন্দর দিয়ে সর্বশেষ পেঁয়াজ আমদানি হয় ৩০ এপ্রিল। সূত্র: ঢাকা পোস্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়