শিরোনাম
◈ সাজেকে ১৪ দিনের অবরোধে চরম খাদ্যসংকট, পর্যটন ও পরিবহন খাতে শতকোটি টাকার ক্ষতির শঙ্কা: সমাধান করবে কে? ◈ শ্রমিক আন্দোলন নিয়ন্ত্রণে অতিরিক্ত বল প্রয়োগ নয়, আইনশৃঙ্খলা বাহিনীকে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ ◈ জিগাতলায় ২০০ কোটি টাকা ব্যয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ১৮৪ ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ ◈ গাছতলায় ফেলে যাওয়ার ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ, ৯৫ বছরের বাবাকে বাড়িতে নিলেন বড় ছেলে ◈ কিশোরগঞ্জে জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত ◈ ১২ দেশে কর্মী পাঠাতে মন্ত্রণালয়ের পূর্বানুমোদন বাধ্যতামূলক, ছাড়পত্রে সরকারের কঠোর নির্দেশনা ◈ ৭ নভেম্বরের শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, পায়ে হেঁটে মানিকমিয়া এভিনিউ পর্যন্ত যাবেন ◈ জানুয়া‌রি‌তে বাংলাদেশ-ভারত সিরিজ? ◈ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক ও সংবাদমাধ্যমের মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি ◈ ভারত থেকে সার্ভারে প্রবেশের অভিযোগ, ডিজিপের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থা

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২৪, ০৫:৪৩ বিকাল
আপডেট : ২৪ এপ্রিল, ২০২৪, ০৫:৪৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বারি’তে স্মার্ট এগ্রিকালচার টেকনোলজিস বিষয়ক সমাপনী কর্মশালা অনুষ্ঠিত

এ এইচ সবুজ, গাজীপুর: [২] বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে (বারি) সার্ক এগ্রিকালচার সেন্টারের আয়োজনে সার্ক অঞ্চলে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার টেকনোলজিস বিষয়ক সমাপনি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

[৩] বুধবার (২৪ এপ্রিল) ইনস্টিটিউটের সেমিনার কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

[৪] সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদশে কৃষি গবষেণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বারি’র মহাপরিচালক ড. দেবাশীষ সরকার, পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মো. তারিকুল ইসলাম, সার্ক এগ্রিকালচার সেন্টারের পরিচালক ড. মো. হারুনুর রশীদ এবং রিসার্চ কো-অর্ডিনেটর, আইএফপিআরআই-এসএআর ড. মমতা প্রধান। পরে অনুষ্ঠানে সনদ ও উপহার বিতরণ করা হয়। 

[৫] এ সময় আরও উপস্থিত ছিলেন- বারি’র পরিচালক (সেবা ও সরবরাহ) ড. ফেরদৌসী ইসলাম,পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ড. মো. আবু হেনা ছরোয়ার জাহান, পরিচালক (মহাপরিচালক মহোদয়ের দপ্তর) ড. এম এম কামরুজ্জামান, পরিচালক (উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র ড. মুন্সী রাশীদ আহমদ, পরিচালক (কন্দাল ফসল গবেষণা কেন্দ্র) ড. মো. মতিয়ার রহমান এবং বারি’র বিভিন্ন বিভাগ/কেন্দ্রের সিনিয়র বিজ্ঞানীবৃন্দ। 

[৬] অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপনে ছিলেন মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (সরেজমি গবেষণা বিভাগ) ড. মো. মাজহারুল আনোয়ার। অনুষ্ঠানটি সঞ্চালন করেন ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা (সরেজমি গবেষণা বিভাগ) ড. তাসলিমা জাহান।

[৭] পরে প্রতিনিধি দল বারি’র বিভিন্ন গবেষণাগার ও গবেষণা মাঠ পরিদর্শন করেন এবং ইনস্টিটিউটের বর্তমান কার্যক্রম, অগ্রগতি ও সাফল্য দেখে সন্তোষ প্রকাশ করেন। উল্লেখ্য উক্ত কর্মশালা গত ২২ এপ্রিল হতে গাজীপুরের ব্র্যাক সিডিএম-এ শুরু হয়।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ