শিরোনাম
◈ ৬ দিনে ৮ হাজার কোটি টাকার ব্যবসা আটকে, চট্টগ্রাম বন্দর সচল হবে শুক্রবার থেকে ◈ চার দিনে দেশে এলো ৬১৭৩ কোটি টাকার প্রবাসী আয় ◈ নির্বাচনে নিরপেক্ষ আচরণের নির্দেশ সেনা প্রধানের, মত বিনিময়ে উঠে এসেছে দুটি উদ্দেশ্যের কথা ◈ ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ ফাইল ঝুলে থাকবে না, প্রশিক্ষণ হবে বাস্তবসম্মত: প্রধান উপদেষ্টা ◈ সাদিক কায়েমের বক্তব্য চলাকালে মঞ্চে উঠে তরুণীর অদ্ভত কান্ড! (ভিডিও) ◈ বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান ◈ শুক্রবার যুব বিশ্বকা‌পের ফাইনা‌লে মু‌খোমু‌খি ভারত ও ইংল্যান্ড ◈ বাংলাদেশের দৃঢ় অবস্থান ও পা‌কিস্তা‌নের সমর্থনে আ‌মি মুগ্ধ: নাসের হুসেইন ◈ অন্তর্বর্তী সরকারের ১১৬ অধ্যাদেশ, ১৪ দ্বিপাক্ষিক চুক্তি

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২৪, ০৬:৫৫ বিকাল
আপডেট : ২১ এপ্রিল, ২০২৪, ০২:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা

মনজুর এ আজিজ ও আমিনুল ইসলাম: [২] চলতি মাসে দুই দফা বৃদ্ধির পরে দেশের বাজারে সোনার দাম আজ কিছুটা কমেছে। তাতে ভালো মানের, অর্থাৎ হল-মার্ক করা ২২ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে প্রতি ভরি ১ লাখ ১৮ হাজার ৭৯৮ টাকায়। নতুন এ দাম আজ শনিবার দুপুর থেকে কার্যকর হয়েছে।

[৩] বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে। এতে বলা হয়, স্থানীয় বাজারে খাঁটি সোনার দাম কমেছে, সে জন্য সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে রুপার দাম বাড়েনি। 

[৪] জুয়েলার্স সমিতির নতুন দাম অনুযায়ী, আজ দুপুর থেকে হল-মার্ক করা ২২ ক্যারেট সোনা প্রতি ভরি ১ লাখ ১৮ হাজার ৭৯৮ টাকায় বিক্রি হবে। এ ছাড়া ২১ ক্যারেট ১ লাখ ১৩ হাজার ৩৯৭ টাকা, ১৮ ক্যারেট ৯৭ হাজার ১৯৬ টাকা ও সনাতন পদ্ধতির সোনার ভরির দাম কমে ৭৮ হাজার ২৪২ টাকা হয়েছে।

[৫] মূল্য কমানোর আগে দেশে হল-মার্ক করা ২২ ক্যারেট সোনার দাম ছিল প্রতি ভরি ১ লাখ ১৯ হাজার ৬৩৮ টাকা; এটিই ছিল এখন পর্যন্ত দেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ দর। এ ছাড়া আজ দুপুর পর্যন্ত ২১ ক্যারেট ১ লাখ ১৪ হাজার ২০২ টাকা, ১৮ ক্যারেট ৯৭ হাজার ৮৮৪ টাকা ও সনাতন পদ্ধতির সোনা প্রতি ভরি ৭৮ হাজার ৮০২ টাকায় বিক্রি হয়েছে। সেই হিসাবে ২২ ক্যারেটের সোনার দাম কমেছে ভরিপ্রতি ৮৪০ টাকা, ২১ ক্যারেটে ৮০৫ টাকা, ১৮ ক্যারেটে ৬৮৮ টাকা ও সনাতন পদ্ধতির সোনায় ৫৬০ টাকা করে দাম কমেছে। এর আগে চলতি মাসের ৮ ও ১৮ তারিখে দুই দফায় সোনার দাম বেড়েছিল। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

এমএএ/এআই/এসবি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়