শিরোনাম
◈ বাংলাদেশকে স্বনির্ভর ও শিল্পোন্নত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা: মির্জা ফখরুল ◈ ব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমানোর কৌশল: অর্থনীতির জন্য কতটা ইতিবাচক? ◈ ক্রিকেটার নাঈমের শারী‌রিক অবস্থা পর্যবেক্ষণ করতে চট্টগ্রামে গে‌লেন বিসিবির ফিজিওরা ◈ ব্রাজিলের এক‌টি গ্রামের অধিকাংশ মানুষ মরক্কোর বিপক্ষে জয় চান না ◈ ইংল্যান্ড দ‌লের বল ও বুটসহ অ‌নেক অনুশীলন সরঞ্জাম চুরি ◈ সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী ◈ বিপ্লবের পর বাস্তবতার মুখে বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা ◈ জুলাইয়ে সমাহিত হবেন খামেনি, ঘোষণা ইরানের ◈ ক্ষেপণাস্ত্র হামলা বন্ধে ইরানের সঙ্গে গোপন সমঝোতা আমিরাতের? ১০-২০ বিলিয়ন ডলার ছাড়ের তথ্য প্রকাশ করল রয়টার্স ◈ ‘দেশের মালিক ২০ কোটি মানুষ, কোনো দল বা পরিবার নয়, জনগণের সমর্থন নিয়েই দেশের ভাগ্য বদলাবে বিএনপি’

প্রকাশিত : ২৯ ফেব্রুয়ারি, ২০২৪, ১১:১৫ রাত
আপডেট : ০১ মার্চ, ২০২৪, ১২:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বান্দরবানে পারিবারিক কলহের জেরে শ্যালককে কুপিয়ে হত্যা

মাহবুব খাঁন বাবুল, বান্দরবান: [২] বান্দরবানে পারিবারিক কলহের জেরে শ্যালককে কুপিয়ে হত্যা করেছে দুলাভাই। এ ঘটনায় ঘাতক দুলাভাইকে আটক করেছে পুলিশ।

[৩] বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সন্ধ্যা  সাড়ে ৭ টায় বান্দরবান সদর উপজেলার  কুহালং ইউপির  ৫ নম্বর ওয়ার্ড  তুংক্ষ্যং পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

[৪] নিহত শৈক্যপ্রু মারমা (৩০) সদর উপজেলা কুহালং ইউনিয়নের ৫ নং ওয়ার্ড, তুংক্ষ্যং পাড়া বাসিন্দা ক্যউচিং মারমার ছেলে। আটক মংনুৎ মারমা (৪৬) চট্টগ্রাম জেলা, চন্দনাইশ উপজেলা ধোপাছড়ি ত্রিপুরা পাড়ার মৃত ক্যইসুইপ্রু মারমা’র ছেলে। 

[৫] পরিবারের সদস্যদের বরাতে কুহালং ইউনিয়নের চেয়ারম্যান মংপু মারমা জানান, ঘাতক মংনুৎ মারমা নিহত শৈক্যপ্রু মারমা'র বোন জামাই। মংনুৎ মারমা বেকার ও উশৃংঙ্খল জীবন যাপন করে আসছিল এবং পরিবারের সম্পূর্ণ খরচ বোন জামাইকে বহন  করার জন্য চাপ প্রয়োগ করছিল। এ নিয়ে বাকবিতন্ডা ও হাতাহাতি হয়। এক পর্যায়ে পাশে থাকা গাছকাটার কুড়াল দিয়ে শ্যালকের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই সে নিহত হন। স্থানীয়রা থানায় খবর দিলে এসআই দিলীপের নেতৃত্বে একটি পুলিশ টহল ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘাতককে গ্রেপ্তারপূর্বক মরদেহ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 

[৬] বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনায় মংনুৎ মারমা নামে এক যুবকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।

প্রতিনিধি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়