শিরোনাম
◈ যেভাবে সঠিক নিয়মে পড়বেন ঈদের নামাজ ◈ যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করল সুইজারল্যান্ড ◈ ইরানবিরোধী অভিযানে মার্কিন বাহিনীকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য ◈ তুরস্ক বা ওমানে কোনো হামলা চালায়নি ইরান, এগুলো শত্রুদের সাজানো ঘটনা: মোজতবা খামেনি ◈ পবিত্র আল-আকসায় ঈদের নামাজে আসা মুসল্লিদের ওপর ইসরাইলের হামলা ◈ জ্বালানি তেল ও এলএনজি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের ◈ রিয়াল মা‌দ্রিদের কোর্তোয়া ৬ সপ্তাহের জন্য মাঠের বাই‌রে ◈ আনন্দ-সম্প্রীতির বার্তা নিয়ে এলো ঈদুল ফিতর ◈ ১৮৬ বাংলাদেশি ইরান থেকে আজারবাইজান হয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন ◈ ঈদের দিন সকালে ঝড়বৃষ্টির আশঙ্কা নিয়ে যা জানালেন আবহাওয়া অধিদপ্তর

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০২৪, ০৭:১৪ বিকাল
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০২৪, ০৭:১৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালিয়াকৈরে মেয়েকে জবাই করে বাবার আত্মহত্যার চেষ্টা 

ফজলুল হক, কালিয়াকৈর: [২] গাজীপুরের কালিয়াকৈরে মেয়েকে জবাই করে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার হরিণহাটি এলাকায় এ ঘটনা ঘটে।

[৩] নিহত মেয়েটি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার শিবপুর কানিপাড়া গ্রামের বুলু মন্ডলের মেয়ে ইয়াসমিন আক্তার বৃষ্টি (১৪)।

[৪] পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুলু মণ্ডল দীর্ঘদিন ধরে গাইবান্ধা জেলা থেকে স্ত্রী সন্তান নিয়ে তার শশুর (চাঁন মিয়ার) বাড়ি কালিয়াকৈর উপজেলার হরিণহাটি বসবাস করছেন। বিয়ের পর থেকেই বুলু মণ্ডলের তার স্ত্রীর সঙ্গে ঝগড়া লেগেই থাকতো। বুধবার বিকেলেও স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এ সময় মেয়ে ইয়াসমিন আক্তার বাবাকে ঝগড়া করতে নিষেধ করলে একপর্যায়ে মেয়ে ইয়াসমিন আক্তারের ওপর ক্ষিপ্ত হন তিনি। নিজের হাতে থাকা ছুরি দিয়ে মেয়ে বৃষ্টির গলায় কুপ দেন বুলু মণ্ডল। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

[৫ খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওই মরদেহটি উদ্ধার করেছে। মেয়েকে জবাইয়ের পর বুলু মণ্ডল তার হাতে থাকা ছুরি দিয়ে নিজে নিজের শরীরে আঘাত করলে মাটিতে লুটে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মির্জাপুর কুমুদিন হাসপাতালে নিয়ে যান।

[৬] কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান পিপিএম বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়