শিরোনাম
◈ সরকারি নিয়োগে বাধ্যতামূলক ডোপ টেস্ট, পজিটিভ হলেই বাতিল ◈ ছবিসহ নামের ব্যানারে বিরক্ত নতুন স্বরাষ্ট্রমন্ত্রী, দিলেন কড়া বার্তা ◈ প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ হলেন আব্দুর রহমান সানি ◈ প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন আবু আবদুল্লাহ এম ছালেহ ◈ রমজানের ছুটির ক্ষতি পুষিয়ে নেওয়ার পরিকল্পনা আছে : শিক্ষামন্ত্রী ◈ যাত্রী ইমিগ্রেশন শেষ হতেই লাগেজ হাতে পাবেন: বিমান প্রতিমন্ত্রী ◈ কালোবাজারিদের বঙ্গোপসাগরে ছুড়ে ফেলব : ধর্মমন্ত্রী ◈ রোজায় স্কুলের ছুটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করল শিক্ষা মন্ত্রণালয় ◈ জনগণের নিরাপত্তা ও মনে স্বস্তি ফিরিয়ে আনা সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মজুতদার ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিমন্ত্রী ইশরাকের যুদ্ধ ঘোষণা

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২৩, ০৮:২৬ রাত
আপডেট : ০১ ডিসেম্বর, ২০২৩, ০৮:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাশকতা-সহিংসতা, এক মাসে গ্রেপ্তার ৮১০

নিজস্ব প্রতিবেদক: [২] গত ২৮ অক্টোবর ও পরবর্তীতে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতার ঘটনায় এক মাসে পাঁচদিনে ৮১০ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এর মধ্যে আজ শুক্রবার রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি নেতাসহ ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

[৩] শুক্রবার সন্ধ্যায় র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, শুক্রবার রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে যানবাহনে অগ্নিসংযোগ, ভাঙচুর ও নাশকতার মামলায় মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক মোসলেহ উদ্দিন ও সিলেটের শাহপরান (রহ.) থানা এলাকা থেকে ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি নিজাম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।

[৪] এছাড়া, দেশের বিভিন্ন স্থান থেকে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনার সঙ্গে জড়িত আরও সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। আর গত ২৮ অক্টোবর ও পরবর্তীতে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতার ঘটনায় অভিযোন চালিয়ে ৩৩ দিনে ৮১০ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

এসকে/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়