শিরোনাম
◈ পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছেন জ্যোতির্বিদরা ◈ সরকারের ভালো কাজে সহযোগিতার আশ্বাস দিলেন জামায়াত আমির ◈ ‘কিচেন কেবিনেট’ ছিল, আমাকে রাখা হয়নি: ইউনূস সরকারের ভেতরের চিত্র নিয়ে মুখ খুললেন সাখাওয়াত ◈ দেশের নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানকে কাছে পেয়ে যে কথা বলল শিশুরা! ◈ ২২৮ তালেবান যোদ্ধা নিহত হওয়ার দাবি পাকিস্তানের ◈ ওয়াশিংটনে ট্রাম্প-মামদানি বৈঠক, ১২ হাজার ঘর নির্মাণে ২১ বিলিয়ন ডলার চাইলেন মামদানি ◈ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের সূচনা বগুড়ায়, উদ্বোধন ১০ মার্চ ◈ প্রধানমন্ত্রী তার প্ল্যান বাস্তবায়নের পথে ঝাঁপিয়ে পড়েছেন: জনপ্রশাসন উপদেষ্টা ◈ আ.লীগ নেতাকর্মীদের গ্রেফতার নিয়ে রাজশাহীর ডিআইজির নির্দেশনা নিয়ে যা বললেন ভূমিমন্ত্রী

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৩, ০৬:০৯ বিকাল
আপডেট : ২০ নভেম্বর, ২০২৩, ০৬:০৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের গোলাগুলি, নিহত ১

কায়সার হামিদ, টেকনাফ: [২] উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) ও রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সৈয়দ আমিন নামের এক রোহিঙ্গা নিহত হয়েছেন।

[৩] রোববার (১৯ নভেম্বর) রাত ৮ টার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি ও সি ব্লকের মাঝামাঝি এ ঘটনা ঘটে। নিহত যুবক ওই ক্যাম্পের বি ব্লকের বাসিন্দা ছিলেন।

[৪] উখিয়া থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ শামীম হোসেন জানান, ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। রোববার রাতে উখিয়ার রাজাপালং ইউনিয়নের ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি ও ডি ব্লকে আরসা ও আরএসও’র সন্ত্রাসী গ্রুপ আগ্নেয়াস্ত্র নিয়ে অবস্থানের এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের মধ্যে বেশ থেমে থেমে গুলির ঘটনা ঘটে। সেখানে সৈয়দ আমিন নামের এক সাধারণ রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায়।

[৫] তিনি জানান, প্রাথমিকভাবে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোহিঙ্গাদের দুই সন্ত্রাসী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে এ খুনের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। তারপরও কারা, কী কারণে এ ঘটনা ঘটিয়েছে এ ব্যাপারে খোঁজ খবর নেওয়া হচ্ছে।

[৬] তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ক্যাম্পের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়