শিরোনাম
◈ নির্বাচনের দিন নেতাদের যত অভিযোগ-পাল্টা অভিযোগ ◈ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা ◈ ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের ◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব

প্রকাশিত : ২৬ মে, ২০২৩, ০৭:২২ বিকাল
আপডেট : ২৬ মে, ২০২৩, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রেমের ফাঁ‌দে ফেলে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

আটককৃতরা

র‌হিদুল খান, য‌শোর: সদর উপজেলায় যুবতীকে প্রেমের ফাঁদে ফেলে আটকে রেখে চারজনে মিলে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় তিনজনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। 

বৃহস্পতিবার (২৫ মে) বিকেল ৫টার চুড়ামনকাটি ইউনিয়নের জগহাটি গ্রামের ডাটা ক্ষেতে ঘটনাটি ঘটে।

আটককৃতরা হলেন- জগহাটি গ্রামের নজরুল ইসলামের ছেলে মোহাম্মদ সাকিব (২৮), একই গ্রামের সাজুল ইসলামের ছেলে বাচ্চু (৩২) ও কমলাপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে মহাব্বত।

গণধর্ষণের শিকার ভুক্তভোগী যুবতী অভিযোগ করে বলেন, সাকিবের সাথে তার প্রেমের সম্পর্ক ছিলো। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে ঘুরতে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে নিয়ে যায় তাকে। বিভিন্ন জায়গায় ঘোরার পর সন্ধ্যার পর থেকে সারারাত তাকে চারজনে মিলে ধর্ষণ করে। পরে স্থানীয় এবং পুলিশের সহযোগিতায় আমাকে উদ্ধার করে যশোর কোতোয়ালি থানায় নিয়ে এসে নিয়ে আসে। 

জানতে চাইলে যশোর কোতোয়ালি থানার ওসি তদন্ত একেএম শফিকুল ইসলাম চৌধুরী বলেন, যুবতীকে গণধর্ষণের ঘটনায় সাকিব, বাচ্চু ও মহাব্বত নামের তিনজনকে আটক করা হয়েছে। যৌন নিপীড়নের শিকার যুবতী থানা হেফাজতে আছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। 

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়