শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২৩, ০৫:১২ বিকাল
আপডেট : ৩১ মার্চ, ২০২৩, ০৫:১২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় আগ্নেয়াস্ত্রসহ ২১ মামলার আসামি গ্রেপ্তার

আটককৃত মো. মনির হোসেন

শাহাজাদা এমরান, কুমিল্লা: জেলার বরুড়ায় আগ্নেয়াস্ত্রসহ মো. মনির হোসেন (৩৮) ওরফে মনির ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৩১ মার্চ) উপজেলার চিতড্ডা ইউনিয়নের ভঙ্গুয়া ব্রিজের পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ঝলম ইউনিয়নের মোল্লাবাড়ির মৃত আব্দুল মমিনের ছেলে। গ্রেপ্তারের পর তার কাছ থেকে একটি দেশীয় তৈরী পাইপ গান ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন বলেন, সে দীর্ঘদিন ধরে বরুড়ার ঝলম ও চিতড্ডা ইউনিয়নসহ আশপাশের এলাকায় সন্ত্রাসী, ডাকাতি, দস্যুতা, ছিনতাইসহ মাদকদ্রব্য করছে। তার বিরুদ্ধে পূর্বের ২১টি মামলা রয়েছে এবং থানায় একাধিক গ্রেপ্তারি পরোয়ানা আছে। সম্পাদনা: ইস্রাফিল ফকির 

প্রতিনিধি/আইএফ/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়