শিরোনাম
◈ অভ্যর্থনা জানাতে শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করানোয় ক্ষুব্ধ ডেপুটি স্পিকার (ভিডিও) ◈ দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাহজালাল বিমানবন্দরে নতুন টার্মিনাল চালু হবে শিগগিরই ◈ ইরানে ধ্বংসাত্মক অভিযান এখনও ‘শুরুই’ হয়নি: ট্রাম্প ◈ ‘অকটেন সংকট ‘মোটরসাইকেল চালকদের তৈরি’—ডিজেলে ঘাটতি নেই’ ◈ তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, চুয়াডাঙ্গায় রাস্তায় গলছে পিচ ◈ বাংলাদেশে জ্বালানি পরিস্থিতি: সংকটের পেছনের কারণ, বাস্তবতা ও সামনে কী হতে পারে ◈ মাটি চাপা দেয়া হলো বঙ্গোপসাগরে ধরা পড়া ২০ মণ ওজনের সেই খটক মাছটি (ভিডিও) ◈ সিঙ্গাপুর থেকে ডিজেলভর্তি আরেকটি জাহাজ পৌঁছেছে চট্টগ্রাম বন্দরে ◈ যুদ্ধ থামিয়ে ইরানের এখনই ‘বিজয় ঘোষণা’ করা উচিত: জাভেদ জারিফ ◈ আমির হামজার যে মন্তব্যে নারী এমপিদের নিয়ে সমালোচনার ঝড়, দেখুন ভিডিওতে

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২৩, ০৪:২৫ দুপুর
আপডেট : ৩১ মার্চ, ২০২৩, ০৪:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আলোচিত আনিছ হত্যাকাণ্ডের ঘাতক লেলিন গ্রেপ্তার

আব্দুল্লাহ আল আমীন: ময়মনসিংহের নাটকঘর লেনে ছুরিাঘাতে আহত আনিছুর রহমান আনিছ মারা গেছেন। গত বৃহস্পতিবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

হত্যাকাণ্ডে ঘাতক মীর আক্রাম হোসেন লেলিনকে কোতোয়ালি পুলিশ গ্রেফতার করেছে। তার বাড়ি নগরীর  নাটকঘরলেন এলাকায় । 

জানা গেছে, ফুলবাড়িয়া পৌরসভার ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পৌর বিএনপির যুগ্ন আহবায়ক আনিছুর রহমান আনিছ ২০১৬ সালে ময়মনসিংহ নগরীর নাটকঘর লেনে বাসা নির্মাণ করে বসবাস করছেন। এরপর থেকে স্থানীয় নাটকঘর লেনের মীর আক্রাম হোসেন লেলিন তার সাথে শত্রুতা পোষন করে আসছে । লেলিন প্রায়ই আনিছ ও তার পরিবারের লোকজনদের বিভিন্ন মাধ্যমে খুন জখমের হুমকি দিয়ে আসছিল।

গত ২৬ মার্চ আনিছ আসরের নামাজ পড়তে নাটকঘরলেন জামে মসজিদে যাওয়ার পথে ভাঙ্গার মোড়ে পৌঁছামাত্রই লেলিন আনিছের পথরোধ করে এবং তার উপর অতর্কিত হামলা চালায়। আনিছকে এলোপাথারী মারধরসহ লেলিনের সাথে থাকা ধারালো চাকু দ্বারা মারাত্মক আহত করে এবং নগদ টাকা লুটে নেয়। গুরুতর আহত আনিছকে স্থানীয়রা উদ্ধার করে  ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। 

এ ঘটনায় নিহতের স্ত্রী খাদিজা আক্তার বকুল বাদি হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন।

কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন, মামলা দায়েরের পর পরই লেলিনকে গ্রেপ্তার হয়েছে। আনিছুর রহমান মারা যাওয়ায় এই মামলায় হত্যাকাণ্ডের জন্য ৩০২ ধারাযুক্ত হবে। এছাড়া অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য লেলিনকে রিমান্ডের জন্য শুক্রবার আদালতে আবেদন করা হয়েছে।

প্রতিনিধি/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়