শিরোনাম
◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২৩, ০৮:৫২ রাত
আপডেট : ২৮ মার্চ, ২০২৩, ০৮:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পশ্চিমবঙ্গে পি কে হালদারের জেল হেফাজতের মেয়াদ বাড়ল

পি কে হালদার

জাফর খান: ভারতের পশ্চিমবঙ্গে বাংলাদেশে অর্থ পাচার মামলার দায়ে অভিযুক্ত পি কে হালদার ও তার পাঁচ সহযোগীকে আগামী ১৬ মে পর্যন্ত জেল হেফাজতে রাখার আদেশ দিয়েছেন দেশটির একটি আদালত। কলকাতায় সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (সিবিআই) তিন নম্বর আদালতের বিচারক শুভেন্দু সাহা মঙ্গলবার এই সংক্রান্ত আদেশটি দেন। প্রথম আলো 

আদালতের আদেশে বলা হয়েছে আগামী ১৭ এপ্রিল অভিযুক্ত ব্যক্তিদেরকে আদালতকে জানাতে হবে তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তাদের বিরুদ্ধে যেই অভিযোগ এনেছেন সে সংক্রান্ত নথি তাদের কাছে পৌঁছেছে কিনা। 

এদিকে ইডির আইনজীবী অরিজিৎ চক্রবর্তী জানিয়েছেন, অভিযোগের নথি এরইমধ্যে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। তবে মঙ্গলবার পি কে হালদার ও সহযোগীরা জামিনের জন্য কোনো আবেদন করেননি। এমনকি তাদের আইনজীবীরাও এদিন আদালতে কোনো বক্তব্য রাখেননি। এর আগে পি কে হালদারের করা জামিনের আবেদনটি খারিজ হয়ে গিয়েছিল।

উল্লেখ্য, ২০২২ সালের মে মাসে পি কে হালদার ও তার পাঁচ সহযোগীকে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার অশোকনগর থেকে গ্রেপ্তার করে ইডি। অভিযোগে বলা হয়েছিল, বাংলাদেশের একটি ব্যাংক থেকে অর্থ আত্মসাত করে ভারতে পালিয়ে এসেছিলেন তারা। 

পি কে হালদার ছাড়াও তার ভাই প্রাণেশ কুমার হালদারকেও গ্রেপ্তার করেছিলেন ইডি। তিনি উত্তর চব্বিশ পরগনায় পি কে হালদারের জমিজমা, বাড়ি ও মাছের ব্যবসার আংশিক দেখভালের দায়িত্বে ছিলেন। অন্য আসামীদের মধ্যে আমানা সুলতানা ওরফে শর্মি হালদারসহ আরও তিনজন রয়েছেন।

  • সর্বশেষ