শিরোনাম
◈ দলীয় নেতাকর্মীদের ভিড় ও তদবির ঠেকাতে প্রধানমন্ত্রীর যে নতুন উদ্যোগ! ◈ বাইক থেকে নৌযানসহ আরও যেসব ক্ষেত্রে বাংলাদেশে জ্বালানি সংকটের প্রভাব পড়ছে! ◈ সমাজে বিভাজন সৃষ্টির অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল ◈ ইরাক ৪০ বছর পর বিশ্বকাপে, রাজকীয় সংবর্ধনা ফুটবল দলকে ◈ ১৪টি বোয়িং কেনার পথে সরকার, এয়ারবাস লিজ নেওয়ার পরিকল্পনা ◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে ১০ জনের অ্যাতলেটিকো মা‌দ্রিদ‌কে হারা‌লো বার্সেলোনা ◈ আমেরিকা, চীন ও রাশিয়া, বাংলা‌দেশ পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে? ◈ নিউজিল্যান্ডের বিরু‌দ্ধে টি-টোয়েন্টি সিরিজে খেল‌বেন না মুস্তাফিজ ◈ এবার আওয়ামী লীগের জেলা অফিস গোপনে বিক্রি হয়ে গেল, অভিযোগ অস্বীকার নেতাদের ◈ শানিয়ান ও মেহরাব বিসিবি পরিচালকের পদ ছাড়লেন

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২৩, ০৭:৪৬ বিকাল
আপডেট : ২৮ মার্চ, ২০২৩, ০৯:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজবাড়ীর আঞ্চলিক পাসপোর্ট অফিসে অনিয়মের সত্যতা পেয়েছে দুদক 

দুদক

বিপ্লব সিকদার: রাজবাড়ীর আঞ্চলিক পাসপোর্ট অফিসে অনিয়ম ও হয়রানির অভিযোগের সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক) ।মঙ্গলবার (২৮ মার্চ) ফরিদপুর সমন্বিত জেলার দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি এনফোর্স মেন্ট টিম অভিযান পরিচালনাকালে এ সত্যতা পায়। অনিয়ম ও অভিযোগের ব্যাপারে অফিস প্রধান উপসহকারী পরিচালক জনাব প্রবীর বড়ুয়াকে সতর্ক করা হয় এবং সেবার মান উন্নত করতে প্রয়োজনীয় পরামর্শ দেয়া হয়। 

দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ কর্মকর্তা, উপ পরিচালক মুহাম্মদ আরিফ সাদেক এ তথ্য নিশ্চিত করেছেন। সূত্র জানায় সমন্বিত জেলা কার্যালয়, ফরিদপুর এর একটি এনফোর্সমেন্ট টিম রাজবাড়ীর আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে সেবা গ্রহিতাদের সাথে কথা বলে অনিয়ম ও হয়রানির অভিযোগের সত্যতা পাওয়া যায়।

পাসপোর্ট অফিসের সামনে আবেদন করিয়ে দেয়ার কম্পিউটার দোকানের দালাল ও অফিসের কর্মচারীদের যোগসূত্রে সরকারি ফির অতিরিক্ত অর্থ প্রদান করলে দ্রুত পাসপোর্ট পাওয়া যায় অন্যথায় ভোগান্তির শিকার হতে হয়। অভিযানকালে প্রাপ্ত অনিয়ম ও অভিযোগের ব্যাপারে অফিস প্রধান উপসহকারী পরিচালক জনাব প্রবীর বড়ুয়াকে সতর্ক করা হয় এবং সেবার মান উন্নত করতে প্রয়োজনীয় পরামর্শ দেয়া হয়। টিম রেকর্ড পত্র পর্যালোচনা শেষে কমিশন বরাবর পুর্নাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়