শিরোনাম
◈ অপরিশোধিত জ্বালানি তেল সংকট: চীনের তেলে রহস্যজনক অনাগ্রহ, ভারতকে অনুরোধ জানিয়ে চিঠি ◈ ওসমান হাদি হত্যা মামলার ২ আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত ◈ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়েছে বাংলাদেশ ◈ দর্শক‌দের মুসলিমবিদ্বেষী স্লোগান, ফিফার শাস্তিমূলক তদন্তের মুখে স্পেন ◈ রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নসহ আলোচনায় ৩ চুক্তি ◈ হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ১০ শিশুর মৃত্যু ◈ দিল্লি না ঢাকা'-র রেশ কাটিয়ে দিল্লি ও ঢাকা কি কাছাকাছি আসতে পারবে? ◈ ক্রিকেট বো‌র্ডে ক্রিকেট নেই, আ‌ছে সার্কাস: আফতাব আহ‌মেদ ◈ বি‌সি‌বি‌তে তামিম ইকবা‌লের নেতৃত্ব নিয়ে আশাবাদী ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ ঢামেক চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ

প্রকাশিত : ২১ মার্চ, ২০২৩, ০৮:১৫ রাত
আপডেট : ২২ মার্চ, ২০২৩, ১২:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আরাভ খানসহ ৮ জনের বিরুদ্ধে বাদীর সাক্ষ্য

শহীদুল ইসলাম: ২০১৮ সালে বনানীতে খুন হওয়া পুলিশ পরিদর্শক মামুন হত্যা মামলার আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খানসহ আট জনের বিরুদ্ধে মামলার বাদী জাহাঙ্গীর আলম খানের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। মামলাটিতে ৩৮ জন সাক্ষীর মধ্যে একজনের সাক্ষ্য শেষ হলো।

মঙ্গলবার (২১ মার্চ) ঢাকা প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ ফয়সল আতিক বিন কাদেরের আদালতে জেরার মধ্য দিয়ে তার সাক্ষ্যগ্রহণ শেষ হয়। জেরা শেষে আদালত পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামি ৪ জুন ধার্য করেন।

আরাভ হত্যা মামলার ৮ আসামির মধ্যে অন্য আসামিরা হলো সুরাইয়া আক্তার কেয়া, রহমত উল্লাহ, স্বপন সরকার, মিজান শেখ, আতিক হাসান, সারোয়ার হাসান ও দিদার পাঠান। তাদের মধ্যে আরাভ ও কেয়া পলাতক রয়েছে।

এর আগে ২০২১ সালের ২৫ নভেম্বর আদালত এ মামলার অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন। ২০২২ সালের ২৮ জুলাই এই মামলার বাদী জাহাঙ্গীর আলমের জবানবন্দি রেকর্ড করেন আদালত। পরে মঙ্গলবার কারাগারে আটক ছয় আসামিকে আদালতে হাজির করা হয়। এরপর তাদের উপস্থিতিতে মামলার বাদীকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা।

মামলার সূত্রে জানা যায়, ২০১৮ সালে বনানীর ২ নম্বর সড়কের  ৫ নম্বরের  বাসায় নিয়ে আসামি দিদার, স্বপন, রহমত উল্লাহ পুলিশ কর্মকর্তা মামুনের হাত-পা বাঁধে। পরে মামুনকে নির্দয়ভাবে মারা হয়। ভোরবেলায় মামুনের মৃত দেহ দেখে প্রাইভেটারে তার লাশ গাজীপুরে নিয়ে যায়। সেখানে বাঁশবাগানে পেট্রোল ঢেলে লাশ পুড়িয়ে ফেলা হয়।  পুলিশ তদন্ত শেষে ৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। 

এসআই/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়