শিরোনাম
◈ এয়ারপোর্ট ও বুর্জ খলিফা টাওয়ার ধ্বংসের ভিডিও নিয়ে যা জানা গেল ◈ জয়ের ফাঁস করা তালিকায় শীর্ষ চাহিদাসম্পন্ন ১৫ নায়িকা ◈ চলছে তালিকা তৈরির কাজ, চাঁদাবাজ-সন্ত্রাসীদের ধরতে যৌথ অভিযান ◈ মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন: থামাতে দৃশ্যমান উদ্যোগ নেই বিশ্ব শক্তির ◈ খামেনির ছেলেকে পছন্দ নয়, সর্বোচ্চ নেতা নির্বাচনে হস্তক্ষেপ করতে চান ট্রাম্প ◈ দীর্ঘদিনের দ্বন্দ্ব ও পরিকল্পনায় ইবি শিক্ষিকা খুন—স্বামীর মামলায় ৪ আসামি ◈ স্কুল-কলেজের জন্য আসছে র‍্যাংকিং সিস্টেম: শিক্ষামন্ত্রী ◈ দুই ইস্যুতে বাংলাদেশের আশ্বাস চাইল যুক্তরাষ্ট্র ◈ বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করে নির্বাচন ইস্যু জুড়ে বিভ্রান্তি: রিজওয়ানা ◈ গ্রাহকদের প্রতি বিদ্যুৎ সাশ্রয়ে ৭ নির্দেশনা বিদ্যুৎ বিভাগের

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২৩, ০৩:৫২ দুপুর
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০২৩, ০৩:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রবাসীর পাঠানো ১২টি স্বর্ণের চেইন উদ্ধার, গ্রেপ্তার ১

স্বর্ণের চেইন

রফিকুল ইসলাম মিঠু: মো. ফারুক মিয়া দীর্ঘদিন ধরে থাকেন সিঙ্গাপুরে। তার পরিচিত এনামুলের মাধ্যমে স্বর্ণালঙ্কার দেশে থাকা আত্মীয়ের জন্য পাঠান। কিন্তু সেই স্বর্ণালঙ্কার আত্মীয়ের কাছে না দিয়ে নিজেই আত্মসাৎ করে এনামুল। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-উত্তরা বিভাগ স্বর্ণালঙ্কারসহ কথিত এনামুলকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা-উত্তরা জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লু বিপিএম জানান, গত ২৬ জানুয়ারি সিঙ্গাপুর প্রবাসী ফারুক মিয়া সকল প্রকার ভ্যাট-ট্যাক্স দিয়ে বাংলাদেশে তার আত্মীয়ের জন্য ১২টি স্বর্ণের চেইন পাঠান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ২৭ জানুয়ারি সিঙ্গাপুর প্রবাসী ফারুকের ভাগ্নের কাছে চেইনগুলো দেওয়ার কথা থাকলেও এনামুল তা না করে কৌশলে সেখান থেকে চলে যান। চেইনগুলোর জন্য তার সাথে যোগাযোগ করলেও সে তা দিতে অস্বীকার করে। প্রবাসী ফারুকের ভাগ্নে ৫ ফেব্রুয়ারি ডিএমপির বিমান বন্দর থানায় একটি মামলা করেন।

তিনি আরো বলেন, সেই মামলার সূত্র ধরে উত্তরার পলওয়েল কার্নেশন শপিং সেন্টার ও মালেকা বানু আদর্শ বিদ্যানিকেতনের মধ্যবর্তী স্থান থেকে স্বর্ণের চেইন আত্মসাৎকারী এনামুলকে গ্রেপ্তার করা হয়। তার হেফাজত থেকে উদ্ধার করা হয় প্রবাসীর সেই ১২টি স্বর্ণের চেইন।

আরআইএম/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়