শিরোনাম
◈ বিদ্যুৎ-গ্যাস ঘাটতিতে থমকে যাচ্ছে শিল্প উৎপাদন, চাপ বাড়ছে অর্থনীতিতে ◈ রামেক হাসপাতালে শিশু মৃত্যুর রেকর্ড: তিন মাসে ৮৭১ জনের প্রাণহানি ◈ আমি আগে কইছিলাম, গরিবের কেউ নেই, অহন দেখি বিচার অইবো, দেখার অপেক্ষায় আছি: তনুর বাবা ◈ যুক্তরাষ্ট্রে দুই শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় সন্দেহভাজন একজন গ্রেপ্তার: ওয়াশিংটন ডিসি দূতাবাসের বিবৃতি ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ ভ্রমণ সতর্কতা জা‌রি ক‌রে‌ছে অ্যামনেস্টি ও মানবাধিকার সংস্থাগুলো ◈ রাজশাহীতে শিক্ষিকা বনাম বিএনপি নেতার কাণ্ড নেপথ্যের ঘটনা নিয়ে যা জানাগেল ◈ দুই দিন পর উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট ◈ খাবার ও পানির সংকটে কঙ্কালসার ইউক্রেনীয় সেনারা, পদ হারালেন শীর্ষ কমান্ডার ◈ আজমির শরিফে শাহরুখকে নিয়ে কী ঘটেছিল, জানালেন দেহরক্ষী ◈ ডিজেলের বড় সরবরাহে স্বস্তি, চট্টগ্রাম বন্দরে ব্যস্ততা

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২৩, ০৫:২৫ বিকাল
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২৩, ০৫:২৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদমদীঘিতে গাঁজাসহ বাসযাত্রী গ্রেপ্তার

এএফএম মমতাজুর, আদমদীঘি (বগুড়া): বগুড়ার আদমদীঘিতে একটি বাসে তল্লাশি করে ৪ কেজি গাঁজাসহ নাজমুল মিয়া নামের এক যাত্রীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গ্রেপ্তার নাজমুল মিয়া ব্রাহ্মনবাড়িয়া জেলার বিজয় নগর থানার ফতেপুর গ্রামের শাহাদাত আলীর ছেলে। 

শনিবার দুপুরে থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দিয়ে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা জানান, চট্টগ্রাম থেকে নওগাঁ গামী নওগাঁ ট্রাভেলস নামে একটি বাসে মাদক নিয়ে যাচ্ছিলেন নাজমুল মিয়া। এমন তথ্যের ভিত্তিতে উপজেলার পূর্ব ঢাকারোড় নামক স্থানে ওই বাসটি পৌঁছালে তল্লাশি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বগুড়া খ সার্কেলের সদস্যরা। এ সময় ওই যাত্রীর কাছে থাকা প্লাস্টিকের ব্যাগের ভিতরে কাপড় দিয়ে মোড়ানো ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। সম্পাদনা: অনিক কর্মকার

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়