শিরোনাম
◈ পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী! ◈ তথ্য অধিকার আইন ২০০৯ সংশোধন করে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি ◈ পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সতর্ক করে যা বললেন গভর্নর ◈ মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শেষ করলেন তারেক রহমান ◈ চার বছর পর বিশ্বকাপে খেল‌তে নে‌মে জয়ে শুরু জিম্বাবুয়ের ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি সাক্ষর: ১৯ শতাংশে নামল শুল্ক, তৈরি পোশাকে নতুন সুবিধা ◈ ট্রাম্পের হামলা হুমকির মধ্যে ৩৭ বছরের রীতি ভাঙলেন খামেনি ◈ ইন্টারনেট-টেলিযোগাযোগ নিরবচ্ছিন্ন রাখতে নির্দেশ দিয়েছে ইসি ◈ অবশেষে পিছু হটলো ইসি, ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা প্রত্যাহার  ◈ যে কারণে এবারের বাংলাদেশ নির্বাচন ঘিরে ভারতের বিশেষ আগ্রহ ও তীক্ষ্ণ নজর

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৩, ০৩:১৫ রাত
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০২৩, ০৮:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৯৯৯ কলে নারী এনজিও কর্মীর মরদেহ উদ্ধার

কক্সবাজার সদর মডেল থানা

ডেস্ক রিপোর্ট: কক্সবাজার শহরের একটি বাসা থেকে এক নারী এনজিও কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। ঢাকা পোস্ট

নিশাত আহমেদ (২৫) শহরের পশ্চিম বাহারছড়া এলাকার গফুর সওদাগরের বাড়িতে ভাড়া থাকতেন। তার গ্রামের বাড়ি চকরিয়ার ডুলাহাজারায়। তিনি আন্তর্জাতিক একটি এনজিও সংস্থায় সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন।

বাড়ির মালিক গফুর সওদাগর বলেন, বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে আমার মেয়েরা বাসার দ্বিতীয় তলায় নিশাতের রুমের দিকে যায়। বরাবরের মতোই তার রুমের দরজা ভিড়ানো ছিল। ধাক্কা দিতেই খুলে যায়। এ সময় আমার মেয়েরা তার ঝুলন্ত মরদেহ দেখতে পায়। তারপর ৯৯৯ নম্বরে কল করা হয়।

কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ওসি রফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। 

এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়