শিরোনাম
◈ জ্বালানি তেলের দাম আবারও ছাড়াল ১০০ ডলার ◈ স্বাধীনতা দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা জানাল যুক্তরাষ্ট্রসহ পাঁচ শক্তিশালী দেশ ◈ প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার বঙ্গভবনে তারেক রহমান  ◈ সুবিধা বাড়িয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত এলপি গ্যাস আমদানিতে ◈ সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে চাই: প্রধানমন্ত্রী ◈ জ্বালানি মন্ত্রী বলেছেন, পাম্পে যে তেল আগে দুদিন চলতো এখন দুই ঘণ্টায় শেষ হয়ে যাচ্ছে, এই তেল যায় কোথায়? ◈ সাবেক ফুটবলারদের প্রীতি ম্যাচ দেখতে মেয়েকে নিয়ে স্টেডিয়ামে তারেক রহমান ◈ মাশরাফি বিন মর্তুজার বিসিবিতে আসার সম্ভাবনা রয়েছে: বিসিবি সহসভাপতি ফারুক আহমেদ (ভিডিও) ◈ বাসডুবির ঘটনায় বেঁচে যাওয়া যাত্রীর মুখে লোমহর্ষক বর্ণনা! ◈ নতুন কোভিড ভ্যারিয়েন্ট ‘সিকাদা’ ছড়াচ্ছে বিশ্বজুড়ে, এর উপসর্গ নিয়ে যা জানাগেল

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০২৩, ০৬:৩৬ বিকাল
আপডেট : ০২ ফেব্রুয়ারি, ২০২৩, ০৭:১৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গোপন ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি, গ্রেপ্তার ১ 

মো.বশির উদ্দিন, ডেমরা (ঢাকা) : রাজধানীর ডেমরায় এক গৃহবধূর সামাজিক মর্যাদা ক্ষুন্ন করার লক্ষ্যে ধারণকৃত তার পর্নোগ্রাফি ভিডিও ও নগ্ন ছবি ইন্টারনেটে দেওয়ার হুমকির অপরাধে মো. ইউসুফ (২৪) এক যুবককে গ্রেফতার করা হয়েছে। 

বুধবার দিনগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কেরানীগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে সাইবার ক্রাইম ব্রাঞ্চের পুলিশ। ইউসুফ ঢাকার কেরানীগঞ্জ থানার বন্ধ ডাকপাড়া গ্রামের মো: আব্দুল হামিদের ছেলে। এই ঘটনায় ভুক্তভোগীর মা বুধবার দিনগত রাতে ডেমরা থানায় গ্রেফতার ইউসুফের বিরুদ্ধে মামলা করেন। 

এর আগে এ বিষয়ে ওই ভুক্তভোগী গৃহবধূ গত ১২ নভেম্বর ডেমরা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। বর্তমানে ইউসুফ সাইবার ক্রাইম ব্রাঞ্চ পুলিশের হেফাজতে রয়েছে বলে জানা গেছে।

মামলার বাদি ও ভুক্তভোগী ওই গৃহবধুর বরাতে বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি মো. শফিকুর রহমান (পিপিএম) বলেন, গত ছয় মাস পূর্বে ওই গৃহবধুর সঙ্গে মোবাইল ফোনে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় ইউসুফের। পরিচয়ের এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ওই ধারাবাহিকতায় ইউসুফ গৃহবধূকে ফুসলিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে অনৈতিক সম্পর্ক গড়ে তুলে কৌশলে সেসবের ভিডিও চিত্র ধারণ করে। 

এদিকে ভুল বুঝতে পেরে ওই পথ থেকে সরে দাঁড়ালে ইউসুফ মেয়েটিকে তার সঙ্গে সম্পর্ক বজায় রাখার জন্য হুমকি-ধমকি দিতে থাকে। এ প্রস্তাব প্রত্যাখ্যান করলে  ধারণ করা ওইসব পর্নোগ্রাফি ভিডিও নগ্ন ছবি গৃহবধূ সহ তার মায়ের হোয়াটসঅ্যাপে পাঠায় ইউসুফ। এদিকে গত ১২ জানুয়ারি রাতে ভিডিও পাঠানোর পর ইউসুফ ওই গৃহবধূ সহ তার মাকে হুমকি দিয়ে বলে হুমকি দিয়ে বলে তার সঙ্গে দেখা না করলে ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়া হবে। এই ঘটনায় গৃহবধূর মাসহ  পরিবারের সকলে হতাশাগ্রস্ত হয়ে ডেমরা থানায় মামলা দায়ের করেন। 

প্রতিনিধি/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়