শিরোনাম
◈ সরকারি নিয়োগে বাধ্যতামূলক ডোপ টেস্ট, পজিটিভ হলেই বাতিল ◈ ছবিসহ নামের ব্যানারে বিরক্ত নতুন স্বরাষ্ট্রমন্ত্রী, দিলেন কড়া বার্তা ◈ প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ হলেন আব্দুর রহমান সানি ◈ প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন আবু আবদুল্লাহ এম ছালেহ ◈ রমজানের ছুটির ক্ষতি পুষিয়ে নেওয়ার পরিকল্পনা আছে : শিক্ষামন্ত্রী ◈ যাত্রী ইমিগ্রেশন শেষ হতেই লাগেজ হাতে পাবেন: বিমান প্রতিমন্ত্রী ◈ কালোবাজারিদের বঙ্গোপসাগরে ছুড়ে ফেলব : ধর্মমন্ত্রী ◈ রোজায় স্কুলের ছুটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করল শিক্ষা মন্ত্রণালয় ◈ জনগণের নিরাপত্তা ও মনে স্বস্তি ফিরিয়ে আনা সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মজুতদার ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিমন্ত্রী ইশরাকের যুদ্ধ ঘোষণা

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২৩, ০৬:০৩ বিকাল
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২৩, ০৬:০৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডেমরায় দস্যুতার প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪ 

গ্রেপ্তার

মো. বশির উদ্দিন, ডেমরা (ঢাকা): রাজধানীর ডেমরায় পুলিশের অভিযানে দস্যুতার প্রস্তুতিকালে ৪ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তল্লাশি করে তাদের কাছ থেকে ৪ টি ধারালো কাঠের বার যুক্ত ছুরি উদ্ধার করা হয়। 

বুধবার দুপুরে তাদের আদালতে পাঠায় ডেমরা থানা পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাশেরপুল পুরাতন ব্রিজের উপর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- মৃত ইসুব মিয়ার ছেলে মো. ইমন (২৪), মো. মামুন হোসেনের ছেলে মো. মিরাজুল ইসলাম রিমন (২১) মো. সাহিদের ছেলে মো. রিফাত (১৯), মো.কবির দেওয়ানের ছেলে মো. রাফিন দেওয়ান (২০)। 

এ বিষয়ে মঙ্গলবার রাতে ডেমরা থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। 

ডেমরা থানার তদন্ত অফিসার ইন্সপেক্টর মো.ফারুক মোল্লা  বলেন, গ্রেপ্তারকৃতরা ডেমরা থানা ও আশপাশের এলাকায় মোটরসাইকেল ছিনতাই, দস্যুতাসহ নানা অপরাধ কর্মকান্ড করে আসছিলো। সম্পাদনা: অনিক কর্মকার

প্রতিনিধি/একে/জেএ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়