শিরোনাম
◈ ‌ক্রিকেটার জাহানারার আনা যৌন হয়রানির অভিযোগের প্রমাণ পেয়েছে স্বাধীন তদন্ত কমিটি ◈ মিরসরাই বেপজা অর্থনৈতিক অঞ্চলে কোরিয়া–চীনের ১,২০০ কোটি টাকার নতুন বিনিয়োগ, কর্মসংস্থান সাড়ে ১২ হাজার ◈ মাত্র ২১ দিনের মধ্যে প্রচারণা আমার রাজনৈতিক জীবনে প্রথম অভিজ্ঞতা: মির্জা আব্বাস ◈ যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি: রফতানি বাজার হারানোর ঝুঁকিতে বাংলাদেশের পোশাক খাত ◈ জামায়াতের ৪১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা ◈ হাসিনাপুত্র জয়ের ভার্চুয়াল বক্তব্যে কলকাতার রাজনীতিতে উত্তেজনা ◈ ফরিদপুরকে বিভাগ করার দাবি পূরণ করা হবে: তারেক রহমান (ভিডিও) ◈ কানাডায় এমপি মনোনয়ন পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি ◈ ভবিষ্যৎ ক্রিকেট কাঠামো তৈ‌রি‌তে বড় উদ্যোগ নিলো বিসিবি ◈ বঙ্গভবন ও ইন্ডিয়ার সঙ্গে প্যাকেজ প্ল্যানে বিএনপি সাইবার অ্যাটাক করছে: গোলাম পরওয়ার

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২৩, ০৪:৪৮ দুপুর
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২৩, ০৪:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বগুড়ায় ১ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ২

জাল নোট

মো.আইনুর ইসলাম, বগুড়া: বগুড়ায় গোয়েন্দা পুলিশের অভিযানে ১ লাখ টাকার জাল নোটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে জেলার গাবতলী উপজেলার সন্ধ্যাবাড়ি মধ্যপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, গাবতলির সন্ধ্যাবাড়ি মধ্যপাড়ার আবুল কাশেমের ছেলে শহীদ (৩৭) এবং একই উপজেলার জয়ভোগা উত্তরপাড়ার রফিকুল ইসলামের ছেলে সাজু ওরফে সুজা (৩৭)।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া ডিবির ওসি সাইহান ওলিউল্লাহর নেতৃত্বে একটি টিম গাবতলীর সন্ধ্যাবাড়ি মধ্যপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ১ লাখ টাকার জাল নোটসহ ওই দুইজনকে গ্রেপ্তার করে।

বগুড়া ডিবির ওসি সাইহান ওলিউল্লাহ জানান, গ্রেপ্তার হওয়া আসামীদের মধ্যে এর আগেও শহিদের নামে ১ টি ও সাজুর বিরুদ্ধে ২ টি বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে গাবতলী থানায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। সম্পাদনা: অনিক কর্মকার

প্রতিনিধি/একে/জেএ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়