শিরোনাম
◈ মুক্তিযুদ্ধ-জুলাই গণঅভ্যুত্থান নিয়ে গবেষণায় ৫ থেকে ২৫ লাখ টাকা পর্যন্ত অনুদান: নির্দেশিকা জারি ◈ আ‌র্সেনাল‌কে হা‌রি‌য়ে চার বছর পর ইএফএল কাপ জিতল ম‌্যান‌চেস্টার সি‌টি ◈ ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে জোরালো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ◈ ইন্টারনেট ডোমেইন এক কোটি ডলার! ◈ হরমুজ ইস্যুতে উত্তেজনা, ১০০ ডলার ছাড়াল তেলের দাম ◈ মুস্তাফিজ না থাকায় কলকাতা নাইটরাইডার্সকে কেউ ভয় পাবে না: রবীচন্দন অশ্বিন ◈ পশ্চিম এশিয়ায় যুদ্ধের প্রভাব পাকিস্তান ক্রিকেট লিগে প‌ড়ে‌ছে ◈ যুক্তরাষ্ট্র পাকিস্তানে হামলা করলে ভারতের দিল্লি-মুম্বাই গুঁড়িয়ে দেবে ইসলামাবাদ! ◈ জ্বালানি ঘাটতি ও নিরাপত্তা সংকটে দেশের পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, মালিকদের সতর্কবার্তা ◈ যৌ.ন আকাঙ্ক্ষা বাড়াতে টেস্টোস্টেরন থেরাপি: সমাধান নাকি লাভজনক ব্যবসা?

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২৩, ১০:৩৩ রাত
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২৩, ১১:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঘুমের ওষুধ খাইয়ে স্বামীর যৌনাঙ্গ কেটে দিলো স্ত্রী

মোস্তাফিজুর রহমান: রাজধানীর কামরাঙ্গীচর এলাকায় স্বামী কে ঘুমের ঔষধ সেবন করিয়ে যৌনাঙ্গ কেটে তিন সন্তান নিয়ে পালিয়েছে স্ত্রী ফাতেমা (২৮)।
 
সোমবার (২৩ জানুয়ারী) বিকেল সাড়ে চারটায় কামরাঙ্গীচর লোহার ব্রিজ এলাকায় ঘটনাটি ঘটে। 

গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে তার বাসা থেকে উদ্ধার করে সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে আসেন। সেখানকার চিকিৎসকরা তাকে শেখ হাসিনা জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটের রেফার করেন। 

আহতের পারিবারিক সূত্রে জানা গেছে, স্ত্রী ফাতেমা তার স্বামী কে ঘুমের ঔষধ খাইয়ে অচেতন করে তার যৌনাঙ্গ কেটে ফেলেন। পরে মুঠোফোনে তার পরিবার কে স্বামীর অসুস্থতার কথা জানান। এবং বলেন তার অবস্থা সংকটাপন্ন। সংবাদ শুনে তারা বাসায় গিয়ে তাকে রক্তাক্ত অবস্থা পান। 

আহতের বন্ধু জাবেদ জানান, পারিবারিক কলহে ঘটনাটি ঘটতে পারে। আহত ঐ ব্যাক্তি একটি ট্রাভেলসে চাকরি করেন। তার প্রথম স্ত্রী সাথে ডিভোর্স হয়ে যাওয়ার পর, ফাতেমাকে ২য় বিয়ে করে। স্ত্রী ফাতেমা'রও এটা ২য় বিয়ে। এ সংসারে তাদের তিন সন্তান রয়েছে। 

ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন আহত ব্যাক্তি বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানা অবগত রয়েছেন। 

এম/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়