শিরোনাম
◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০২২, ০৮:১৩ রাত
আপডেট : ০৫ ডিসেম্বর, ২০২২, ০৮:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনাফে ৮বছরের সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার  

সাজাপ্রাপ্ত দুই আসামি

ফরহাদ আমিন, টেকনাফ : কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে মাদক মামলার ৮বছরের সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার(৫ডিসেম্বর)ভোরে হোয়াইক্যং ইউপি কেরুনতলী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন, একই এলাকার গোলাম আকবরের ছেলে ফজল করিম (৩৫)ও গুরা মিয়ার ছেলে খায়রুল বশর(৩৬)।

এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)মো.আব্দুল হালিম।

তিনি জানান,গোপন সংবাদে ভিত্তিতে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ি উপ-পরিদর্শক(এসআই) যায়েদ হাসান,এসআই রুকুজ্জামান খান ও এএসআই আব্দুল মতিনসহ সঙ্গী ফোর্স 

হোয়াইক্যং কেরুনতলী এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলার৮বছরের সাজাপ্রাপ্ত দুই আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।তিনি আরো জানান,গ্রেপ্তারকৃত সাজাপ্রাপ্ত আসামীদের বিরুদ্ধে আইনি কার্যক্রম শেষে কক্সবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রতিনিধি/জেএ

  • সর্বশেষ