শিরোনাম
◈ আমিরাতে লটারিতে সাড়ে তিন কোটি টাকা জিতলেন বাংলাদেশি প্রবাসী আলাউদ্দিন ◈ ভারতের সংসদে বাংলাদেশ নিয়ে আলোচনা, যেসব কথা বলা হলো ◈ জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান বিএনপির ◈ ১২ তারিখেই নির্বাচন হবে, হতেই হবে: ইনকিলাব মঞ্চ ◈ বিএনপি ও জামায়াতের নির্বাচনি ইশতেহার: নতুনত্ব কি আছে? ◈ নতুন কর্মসূচির ঘোষণার কথা জানিয়ে শাহবাগ ছাড়ল ওসমান হাদি হত্যার বিচার দাবির আন্দোলনকারীরা ◈ তারেক রহমানকে নির্বাচনী বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জামায়াত আমিরের ◈ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উত্থান, দেশের বাজারেও উচ্চমূল্য অব্যাহত ◈ সোহান ঝ‌ড়ে ধুম‌কেতুর বিরু‌দ্ধে দুর্বার একাদ‌শের জয় ◈ ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি ভোটাররা কি দেশের নির্বাচনে প্রভাব ফেলতে পারেন?

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২২, ০৫:১৬ বিকাল
আপডেট : ০৬ অক্টোবর, ২০২২, ০৫:১৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘এটি ভুল পথ, এ পথে যেন কেউ পা না বাড়ায়’

মাসুদ আলম: শারতাজ ইসলাম নিলয় (২২) খালাতো ভাইয়ের মাধ্যমে জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়েছিলেন এই তরুণ। কুমিল্লা থেকে নিখোঁজ আট তরুণের মধ্যে ছিলেন শারতাজ ইসলাম নিলয়ও। গত ১ সেপ্টেম্বর রাজধানীর কল্যাণপুরের নিজ বাড়িতে ফিরে আসেন তিনি।  তার সঙ্গে ছিলেন আরও কয়েক তরুণ। সামরিক প্রশিক্ষণ নিতে যান পটুয়াখালীতে। তবে জঙ্গিবাদ যে ভুল পথ, তা বুঝতে পেরে প্রশিক্ষণরত অবস্থায় ফেরেন বাসায়।

বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব সেন্টারে মিডিয়া সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিলয় বলেন, পরিবার ছেড়ে হিজরতের কথাটা যখন আসে তখন থেকে এটা আমি মেনে নিতে পারিনি। অনেকটা বাধ্য হয়ে আমি সেখান থেকে বের হবার চেষ্টা করি। সুযোগ বুঝে আমি বাসায় ফিরে আসি। 

মানুষকে কতল করতে হবে, কথিত তাগুতকে উৎখাত বা সশস্ত্র হামলা জঙ্গিদের এসব কার্যক্রম বিষয়ে তিনি বলেন, সশস্ত্র প্রস্তুতির কথা বারবার শুনেছি। কিন্তু আমি সেই স্টেজ (পর্যায়) পর্যন্ত যেতে পারিনি। তার আগেই ভুল বুঝতে পেরে ফিরে আসি।

নিলয় বলেন, আমি চার-পাঁচ দিন ছিলাম। এর মধ্যেই বুঝতে পারি এটি ভুল পথ। আসলেই এটি ভুল পথ। এই ভুল পথে পা বাড়ানোর আগে বুঝে-শুনে যাওয়া উচিত। না বুঝে যাওয়া উচিত নয়। এটি ভুল পথ, এই ভুল পথে আর যেন কেউ পা না বাড়ায়।

নিলয়ের তথ্যের ভিত্তিতে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে কুমিল্লা ও দেশের অন্যান্য অঞ্চল থেকে বাড়ি ছেড়ে যাওয়া ৪ তরুণসহ সাতজনকে মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করে র‌্যাব। বুধবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়