শিরোনাম
◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংসদের মুলতবি অধিবেশন শুরু ◈ ১৫৩টি স্বর্ণের বার লুকানো ছিল বিমানের টয়লেটে ◈ এক-এগারো রহস্যে নতুন মোড়: গ্রেপ্তার দুই জেনারেলের মুখে চাঞ্চল্যকর তথ্য ◈ ১১ জেলায় নতুন ডিসি নিয়োগ ◈ প্রিপেইড মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার ◈ আসন্ন সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা করবে এনসিপি, রাতে জরুরি সংবাদ সম্মেলন ◈ ৫০০ টাকার ভাড়া নিয়ে টানাপোড়েন: চিকিৎসা না পেয়ে নবজাতকের মর্মান্তিক মৃত্যু

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২২, ০১:৩৯ দুপুর
আপডেট : ০৬ অক্টোবর, ২০২২, ০৪:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঝুলন্ত মরদেহ উদ্ধার

মোস্তাফিজুর রহমান: রাজধানীর আজিমপুরে গলার ফাঁস দেওয়া অবস্থায় সাজেদা (৪৬) নামে এক গৃহকর্মী ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬ অক্টোবর) বিকেলে ৯৯৯-এ খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করা হয়।

লালবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মুক্তা দত্ত অমা বলেন, বুধবার বিকেলে ৯৯৯- এ খবর পেয়ে আজিমপুর চায়না বিল্ডিং রোডের ২২১ নং বাড়ির ৫/ডি ৫তলা থেকে ঝুলন্ত অবস্থায় মৃতদেহটি উদ্ধার করা হয়। বুধবার (৬ অক্টোবর) দিবাগত রাত পৌনে ২টার দিকে ময়নাতদন্তের জন্য মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। 

নিহতের মাথার পিছনে রক্তমাখা ও জখমের  চিহ্ন ও পিঠে ডান, বাম দুই পাশে গোলাকার কালো শিরার মত পরিলক্ষিত হয় ও বাম চোখের চারপাশে কালো দাগ রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান তিনি। 

তিনি আরো বলেন, মিজান সাহেবের বাসায় দুই আড়াই মাস যাবত গৃহকর্মীর কাজ করতেন সাজেদা। গতকাল বিকেলে গৃহকর্মীকে বাসায় রেখে বাহির থেকে তালা লাগিয়ে গৃহকর্তা ও গৃহকর্তী বাহিরে যায়। পরে তারা গৃহকর্মীর মোবাইলে ফোন দিলেও রিসিভ হচ্ছিল না।

মৃত সাজেদা ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার দলিরকান্দা গ্রামের মৃত মমরুজ আলীর মেয়ে। সম্পাদনা: এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়