শিরোনাম
◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২২, ১২:২২ দুপুর
আপডেট : ০২ অক্টোবর, ২০২২, ১২:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদিতে পাখি শিকার করার অপরাধে ২৩ জনকে গ্রেপ্তার 

আব্দুল্লাহ আল মামুন, সৌদিআরব : সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি নিষিদ্ধ এলাকায় পাখি শিকার করার অপরাধে ২৩ জনকে সৌদি আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করেছেন। গ্রেপ্তারকৃতদের কাছে থেকে ২৯ বন্দুক এবং ৩৩ টি শিকার করা পাখি উদ্ধার করা হয়।

রিয়াদের ইমাম আবদুল আজিজ বিন মুহাম্মদ রয়্যাল রিজার্ভের নিষিদ্ধ স্থানে পরিবেশগত নিরাপত্তার স্বার্থে বিশেষ বাহিনীর অনুমতি ছাড়া একটি সুরক্ষিত এলাকায় প্রবেশ করে পাখি শিকার করার অপরাধে আইন লঙ্ঘনকারী ২৩ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ২৯টি এয়ার রাইফেল, দুটি শটগান, ৭ হাজারটিরও বেশি গোলাবারুদ এবং ৩৩টি শিকারী পাখি জব্দ করা হয়।

উক্ত অপরাধের জন্য তাদেরকে জরিমানা করা হয়, বিনা অনুমতিতে প্রবেশের জন্য ৫ হাজার সৌদি রিয়াল, নিষিদ্ধ জায়গায় শিকারের জন্য ৫ হাজার রিয়াল এবং শটগান ব্যবহার করে শিকার করার জন্য ১ লক্ষ সৌদি  রিয়াল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়