শিরোনাম
◈ রাজধানীতে গ্যাস লিকেজে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ১০ জন ◈ পাকিস্তানের বিপক্ষে বাংলা‌দেশ ওয়ানডে দলে লিটন ও আফিফ ◈ মধ্যপ্রাচ্য উত্তেজনায় প্যানিক, সন্ধ্যা থেকেই তেল নেই অনেক পাম্পে ◈ পুনরায় চালু হচ্ছে বন্ধ থাকা ৭টি পাটকল ◈ মাঝ আকাশে নিখোঁজ ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান ◈ এয়ারপোর্ট ও বুর্জ খলিফা টাওয়ার ধ্বংসের ভিডিও নিয়ে যা জানা গেল ◈ জয়ের ফাঁস করা তালিকায় শীর্ষ চাহিদাসম্পন্ন ১৫ নায়িকা ◈ চলছে তালিকা তৈরির কাজ, চাঁদাবাজ-সন্ত্রাসীদের ধরতে যৌথ অভিযান ◈ মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন: থামাতে দৃশ্যমান উদ্যোগ নেই বিশ্ব শক্তির ◈ খামেনির ছেলেকে পছন্দ নয়, সর্বোচ্চ নেতা নির্বাচনে হস্তক্ষেপ করতে চান ট্রাম্প

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২২, ০৫:৪৮ বিকাল
আপডেট : ০১ অক্টোবর, ২০২২, ০৫:৪৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুরাদনগরে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

জাবেদ, মুরাদনগর (কুমিল্লা) : মুরাদনগরে সিএনজি থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার ও চালকসহ ২ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের নয়াকান্দি এলাকা থেকে এতে জড়িত থাকার অভিযোগে চালকসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।

আটককৃতরা হলেন দিনাজপুর জেলার চিরবন্দর থানার ফতেজংপুর গ্রামের মৃত সাইদুল ইসলাম বাবুর ছেলে শাহীন আলম (২৯) এবং কুমিল্লার দেবিদ্বার উপজেলার বিনাইপাড় গ্রামের মৃত সিরু মিয়ার ছেলে সিএনজি চালক দুলাল মিয়া (৫০)।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুজ্জামান তালুকদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নয়াকান্দি এলাকার বেড়িবাধের উপর অভিযান চালিয়ে চালকের সিটের নিচ থেকে ২ কেজি ও সিএনজিতে থাকা যাত্রীর কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

এসময় সিএনজি গাড়িটিকে জব্দ করা হয়। পরে গ্রেপ্তার শাহীন আলম ও সিএনজি চালক দুলাল মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।

শনিবার দুপুরে কুমিল্লা আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক তাদের জেল হাজতে প্রেরণ করেছেন

  • সর্বশেষ
  • জনপ্রিয়