শিরোনাম
◈ আপনারা জাতিকে কী দেবেন? শিক্ষামন্ত্রীর এক প্রশ্নে নাজেহাল শিক্ষক নেতারা! (ভিডিও) ◈ ৩০ বিলিয়ন ডলার ঋণ শোধে বড় চ্যালেঞ্জে সরকার ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে আলোচনায় যারা ◈ সংরক্ষিত আসনে সংসদে যেতে চান রাজপথে দীর্ঘ আন্দোলন ওটকশোর বিএনপি নেত্রীরা ◈ আওয়ামী লীগের অফিস খোলার বিষয়টি আইনগতভাবে দেখা হবে: মির্জা ফখরুল ইসলাম (ভিডিও) ◈ ডোনাল্ড ট্রাম্পের প্রতি ডেমোক্র্যাটদের হুঁশিয়ারি: ইরান ইস্যুতে আইন হাতে তুলে নেবেন না ◈ প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন তারেক রহমান ◈ ৯ মন্ত্রী-উপদেষ্টা-প্রতিমন্ত্রীর এপিএস হলেন যারা ◈ নীরব জোনে তীব্র শব্দসন্ত্রাস: শাহবাগসহ ঢাকাজুড়ে বাড়ছে শব্দদূষণ, ঝুঁকিতে জনস্বাস্থ্য ◈ ঢাকা উত্তর-দক্ষিণসহ ৬ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ করেছে সরকার

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২২, ০৩:২৩ দুপুর
আপডেট : ০১ অক্টোবর, ২০২২, ০৩:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে পৃথক ঘটনায় গৃহবধূ'সহ দুই জনের আত্মহত্যা

আত্মহত্যা

মোস্তাফিজুর রহমান: রাজধানীতে পৃথক দুই স্থান উম্মে হাবিবা মুন্নি (৩২) ও মুগদায় মোহাম্মদ মাহাবুব (৩৭) নামের দুজনের আত্মহত্যার খবর পাওয়া গেছে। সংশ্লিষ্ট থানা পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে, ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছেন। 

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) ফয়সাল রেজা জানিয়েছেন, শুক্রবার (১ অক্টোবর) দিবাগত রাতে হাতিরঝিল মিরবাগ এলাকার বাসা থেকে স্বজনদের উপস্থিতিতে ছিটকানী ভেঙে গৃহবধূ উম্মে হাবিবা মুন্নি (৩২) নামে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন। পরিবারের বরাত দিয়ে তিনি জানান, স্বামী ও সন্তানের সাথে অভিমান করে তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। 

অপরদিকে মুগদা থানার উপ-পরিদর্শক (এস আই) শফিকুল ইসলাম একই দিন দিবাগত রাতে থানাধীন উত্তর মুগদা (৬২/৩/বি) বাসা থেকে মোহাম্মদ মাহবুব (৩৭) নামে এক গাড়ি চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন। পরিবারের বরাত দিয়ে তিনি জানিয়েছেন পারিবারিক বিষয় কে কেন্দ্র করে তিনি আত্মহত্যা করেছেন। 

বংশালের নাজিরা বাজার সিক্কাটুলী লেন এর শেখ কামালের ছেলে মাহবুব।  মৃতা উম্মে হাবিবা মুন্নি সাভার হেমায়েতপুর জোদুরচরের হাসান তারেকের স্ত্রী।

সংশ্লিষ্ট থানার পুলিশ জানিয়েছেন এছাড়াও অন্য কোনো কারণ রয়েছে কিনা, তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে। সংশ্লিষ্ট থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়