শিরোনাম
◈ কেন দেশে ফিরছেন না আ.লীগ নেতারা জানালেন সাদ্দাম ◈ বিদ্রোহীতে ক্লান্ত ধানের শীষ প্রার্থীরা, আলোচনায় বসতে পারেন তারেক ◈ ‌ক্রিকেটার জাহানারার আনা যৌন হয়রানির অভিযোগের প্রমাণ পেয়েছে স্বাধীন তদন্ত কমিটি ◈ মিরসরাই বেপজা অর্থনৈতিক অঞ্চলে কোরিয়া–চীনের ১,২০০ কোটি টাকার নতুন বিনিয়োগ, কর্মসংস্থান সাড়ে ১২ হাজার ◈ মাত্র ২১ দিনের মধ্যে প্রচারণা আমার রাজনৈতিক জীবনে প্রথম অভিজ্ঞতা: মির্জা আব্বাস ◈ যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি: রফতানি বাজার হারানোর ঝুঁকিতে বাংলাদেশের পোশাক খাত ◈ জামায়াতের ৪১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা ◈ হাসিনাপুত্র জয়ের ভার্চুয়াল বক্তব্যে কলকাতার রাজনীতিতে উত্তেজনা ◈ ফরিদপুরকে বিভাগ করার দাবি পূরণ করা হবে: তারেক রহমান (ভিডিও) ◈ কানাডায় এমপি মনোনয়ন পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২২, ০৩:৫০ দুপুর
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২২, ০৪:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কদমতলীতে স্কুল ছাত্রের আত্মহত্যা

আত্মহত্যা প্রতিকী ছবি

মোস্তাফিজুর রহমান: রাজধানীর রায়েরবাগের কদমতলীতে একটি বাসায় মোঃ হাসান (১৭) নামের এক শিক্ষার্থী ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে জনতাবাগ হাই স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী ছিল।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ভোর সাড়ে পাঁচটার দিকে এ ঘটনাটি ঘটে। ভোরে তার রুমে সকলের অগোচরে ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে ফাঁস দেয়। পরে পরিবারের লোকজন দেখতে পেয়ে সেখান থেকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে সকাল ৯ টায় মৃত ঘোষণা করেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন কদমতলী থানার উপপরিদর্শক এস আই ইমরান মোল্লা। পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, ছেলেটির লেখাপড়া তেমন ভালো ছিল না ক্লাস পরীক্ষাতেও তার রেজাল্ট খারাপ ছিল । ঠিকমতো স্কুলে যেত না। সামনে সে এসএসসি পরীক্ষা ভালো করতে পারবে কিনা এ নিয়ে দুশ্চিন্তায় থাকতো।

ভোররাতে সবার অগোচরে তার রুমে আড়ার সাথে ওড়না পেচিয়ে ফাঁস দেয়। ভোরে তার মা জানালার ফাঁকা দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এরপর স্বজনরা তাকে মেডিকেলে নিয়ে আসে।

এস আই আরো বলেন, পরিবারের লিখিত আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে হাসানের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

মৃত হাসানের বাবা ইলিয়াছ হোসেন। তিনি মুদি দোকান ব্যবসায়ী। রায়েরবাগ জনতাবাগ নিজ বাসা টিনসেড ২য় তলায় থাকতো পরিবারের সাথে থাকত হাসান। তাদের গ্রামের বাড়ি বাগেরহাট রামপাল উপজেলায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়