শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২২, ১২:৩৫ দুপুর
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২২, ১২:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পীরগঞ্জে উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ

জাকির হোসেন, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) : পীরগঞ্জে এক স্কুল ছাত্রীর উপবৃত্তির টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে বিদ্যালয়ের অফিস সহকারির বিরুদ্ধে। এ বিষয়ে গত মঙ্গলবার পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন সেই ছাত্রীর মা সাবিনা ইয়াসমিন।

জানা যায়, উপজেলার বৈরচুনা ইউনিয়নের নওডাঙ্গা রেডিয়েন্ট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীর উপবৃত্তির অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে অফিস সহকারি মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে।

চলতি বছরে জুলাই মাসে ৮ম শ্রেণীর ছাত্রী  মাহফুজা আক্তার মীমের একাউন্ট থেকে ১৫০০ টাকা বিদ্যালয়ের অফিস সহকারি সুকৌশলে নিজের ব্যবহৃত মোবাইল একাউন্টে ট্রান্সফার করে উত্তোলন করে আত্মসাত করে।

বিষয়টি প্রকাশ হয়ে গেলে এলাকার অভিভাবকদের মধ্যে ব্যাপক মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অফিস সহকারি মোস্তাফিজুর রহমান একাউন্টের টাকা চেক করার নামে ছাত্রীর মোবাইল ও পিনকোড নিয়ে সুকৌশলে তার নিজের নাম্বারে টাকা ট্রান্সফার করেন এবং বলেন যে, তাঁর একাউন্টে টাকা আসেনি।

বিষয়টি নগদ এর কাষ্টমার সার্ভিস সেন্টারে যোগাযোগ করে টাকা উত্তোলন করে আত্মসাতের বিষয়টি প্রমাণ পেলে ছাত্রীর মা সাবিনা ইয়াসমিন উপবৃত্তির টাকা আত্মসাতকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবীতে পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ দাখিল করেছেন।

অভিযোগের বিষয়টি অফিস সহকারি মোস্তাফিজুর রহমান অস্বীকার করে বলেন,  টাকা আত্মসাতের বিষয়টি সঠিক নয়। আমার বিরুদ্ধে ভুয়া অভিযোগ হয়েছে।

এ বিষয়ে নওডাঙ্গা রেডিয়েন্ট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ মুঠোফোনে বলেন আমি শিক্ষা বোর্ডে আছি, বিষয়টি আমি শুনেছি।

এ ব্যাপারে পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।সম্পাদনা: আল আমিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়